‘বনের প্রাণী বনে সুন্দর, শিশুরা মায়ের কোলে’

আরটিভি নিউজ

সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ০৫:১৭ পিএম


‘বনের প্রাণী বনে সুন্দর, শিশুরা মায়ের কোলে’
ছবি: আরটিভি

বনের ভেতর বাঁচার লড়াইয়ে হিংস্র শিকারির তাড়া খেয়ে দিশেহারা হয়ে পড়ে এই চিত্রা হরিণ। জীবন বাঁচাতে নদী পেরিয়ে শেষ পর্যন্ত ঢুকে পড়ে মানুষের বসতিতে। বনের প্রাণী বনে সুন্দর, শিশুরা মায়ের কোলে— এই পরিচিত কথাটাই যেন হঠাৎ করেই বাস্তব হয়ে ওঠে এই ঘটনায়।

এরপর সামনে আসে পুরো ঘটনা— বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন এলাকা। খুড়িয়াখালী গ্রামের এক পুকুরপাড়ে হরিণটিকে দেখতে পান স্থানীয়রা।

কাছ থেকে দেখে বোঝা যায়, প্রাণীটি ক্লান্ত আর আতঙ্কিত। ধারণা করা হচ্ছে, রয়েল বেঙ্গল টাইগারের তাড়া খেয়েই সে বন ছেড়ে লোকালয়ে চলে আসে।

খবর দেওয়া হয় বন বিভাগকে। অল্প সময়ের মধ্যেই বন বিভাগের সদস্য, ওয়াইল্ড টিম, ভিলেজ টাইগার রেসপন্স টিম এবং স্থানীয়দের সমন্বয়ে শুরু হয় উদ্ধার অভিযান।

আরও পড়ুন

সতর্কভাবে চারদিক ঘিরে ফেলা হয় হরিণটিকে— কোনো ধরনের ক্ষতি না করেই। ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনা হয় প্রায় ২৫ কেজি ওজনের এই চিত্রা হরিণ।

এরপর কিছু সময় পর্যবেক্ষণে রেখে আবারও ফিরিয়ে দেওয়া হয় তাকে তার চিরচেনা আবাস— সুন্দরবনের গভীর অরণ্যে।

একটি বন্য প্রাণীর বাঁচার তাগিদে লোকালয়ে চলে আসা, আর মানুষের সহযোগিতায় আবার নিজের ঘরে ফিরে যাওয়া— এই পুরো ঘটনাই যেন চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে।

শেষ পর্যন্ত আবারও মনে করিয়ে দেয়— বনের প্রাণী বনে থাকলেই সবচেয়ে নিরাপদ।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission