ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

দেশের ব্যাংক খালি হলেও সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থের পাহাড়!

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জুন ২০২৬, ১০:৫০ পিএম

একদিকে দেশে অর্থনীতি নিয়ে চাপ, ডলার সংকট, বিনিয়োগে অস্বস্তি। অন্যদিকে হাজার মাইল দূরের সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ হঠাৎ বড় লাফ দিয়েছে। সংখ্যাটি শুধু বড় নয়, অনেক প্রশ্নও তুলছে। এক বছরের ব্যবধানে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে প্রায় ৪১ শতাংশ। ২০২৫ সালের শেষে সেখানে বাংলাদেশিদের নামে জমা অর্থ দাঁড়িয়েছে ৮৩ কোটি ৪১ লাখ সুইস ফ্রাঁ। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১২ হাজার ৬৭৮ কোটি টাকা।

আরও পড়ুন

২০২৪ সালে এই অর্থের পরিমাণ ছিল প্রায় ৫৯ কোটি সুইস ফ্রাঁ। সেই তুলনায় মাত্র এক বছরে বড় এই বৃদ্ধি চোখে পড়ার মতো। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক, সুইস ন্যাশনাল ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনের হিসাবে, ২০২১ সালের পর ২০২৫ সালেই সুইস ব্যাংকে বাংলাদেশিদের সবচেয়ে বেশি অর্থ জমা হয়েছে। গত ১০ বছরের হিসাবেও এটি দ্বিতীয় সর্বোচ্চ জমার বছর।

তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। সুইস ব্যাংকে থাকা সব অর্থ পাচার করা এমনটা সরাসরি বলা যায় না। কারণ, সেখানে ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে অর্থ জমা থাকে। বাংলাদেশের অনেক ব্যাংকও বৈধ পথে সুইস ব্যাংকে অর্থ রাখে। আবার বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশিরাও সুইস ব্যাংকের বিদেশি শাখায় অর্থ জমা রাখেন। সেই অর্থও সুইস ব্যাংকের হিসাবে বাংলাদেশিদের অর্থ হিসেবে ধরা হয়।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশ-সৌদি ‘ভাসমান হাসপাতাল’র সেবা পেয়েছেন ৬ লাখেরও বেশি রোগী
সৌদি আরবের সহযোগিতায় বাংলাদেশ সরকারের এই জনকল্যাণমূলক উদ্যোগের ফলে অবহেলিত গড়ইখালী ও আশপাশের অঞ্চলের দুস্থ মানুষের দীর্ঘদিনের স্বাস্থ্য বঞ্চনার অবসান হতে চলেছে।
বাংলাদেশ-সৌদি ‘ভাসমান হাসপাতাল’র সেবা পেয়েছেন ৬ লাখেরও বেশি রোগী
উলশী-যদুনাথপুর প্রকল্পের ৫০ বছর: স্বেচ্ছাশ্রমে গ্রামীণ উন্নয়নের ঐতিহাসিক দৃষ্টান্ত
দেশের গ্রামীণ উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে জনসম্পৃক্ততার এক ঐতিহাসিক দৃষ্টান্ত উলশী-যদুনাথপুর খাল খনন প্রকল্পের ৫০ বছর পূর্ণ হচ্ছে আজ। ১৯৭৬ সালের এই দিনে যশোরের শার্শা উপজেলায় তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান খনন কাজের উদ্বোধন করেন।
উলশী-যদুনাথপুর প্রকল্পের ৫০ বছর: স্বেচ্ছাশ্রমে গ্রামীণ উন্নয়নের ঐতিহাসিক দৃষ্টান্ত
শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত
পরিবেশ অধিদপ্তর শব্দদূষণের নতুন চারটি উৎস শনাক্ত করেছে। এসব উৎস থেকে অতিরিক্ত বা অনাকাঙ্ক্ষিত শব্দ সৃষ্টি হলে, তা মানবস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে।
শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত
সাধুসঙ্গে নিজেকে ও অজানাকে জানছেন লালন ভক্তরা
‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ আধ্যাত্মিক এই বাণীকে সামনে নিয়ে একতারা, দোতারা আর ঢোল বাশির সুরে প্রকম্পিত হয়ে উঠেছে লালন ফকিরের ভবের হাট। 
সাধুসঙ্গে নিজেকে ও অজানাকে জানছেন লালন ভক্তরা
নজর কাড়ছে ৪০ কেজি শস্যদানার দুর্গাপ্রতিমা
দূর থেকে মনে হচ্ছে যেন সোনালি চাদরে মোড়ানো দেবী দুর্গা। কিন্তু একি কাছে যেতেই পুরো ভিন্ন চিত্র। এ কোনো আবরণ নয় প্রতিমার পুরো শরীরজুড়ে রয়েছে ছোট ছোট শস্যদানা, তাও আবার সেটি নাকি মানুষের নয় পরিচিত পাখির খাবার হিসেবেই। যা আবার ফলে বিদেশের মাটিতে। ব্যতিক্রমী এই প্রতিমা তৈরি করে নজির গড়েছেন নাটোরের হিন্দু ধর্মাবলম্বীরা। 
নজর কাড়ছে ৪০ কেজি শস্যদানার দুর্গাপ্রতিমা
আরও পড়ুন
বিভিন্ন দেশ ও সুইস ব্যাংকেও আসিফ মাহমুদের সম্পদ গড়ার অভিযোগ রয়েছে: দুদক
সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানতে রেকর্ড!