
পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের চলছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপরই রয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে রয়েছে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। এই দুই সিরিজকে সামনে রেখে ১৩ ও ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।
এই দুই সিরিজের জন্য বিশ্রাম শেষে দলে ফিরেছেন জস বাটলার, জোফরা আর্চার ও মার্ক উড। এই তিনজনের দলে ফেরায় জায়গা হারাতে হয়েছে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে থাকা সাকিব মাহমুদ ও ডেভিড উইলি।
এদিকে বাবার অসুস্থতার কারণে দলে ফিরতে পারেননি অন্যতম অল-রাউন্ডার বেন স্টোকস। এছাড়া পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে চোটে পড়ায় দল থেকে বাদ পড়লেও বলা হচ্ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে দলে ফিরবেন তিনি। শেষ পর্যন্ত সেটি আর হয়নি।
পাকিস্তান সিরিজের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলেও রাখা হয়নি ইংলিশদের টেস্ট অধিনায়ক জো রুটকে।
আগামী ৪ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড প্রথম টি-টোয়েন্টি। ১১ সেপ্টেম্বর থেকে ম্যানচেস্টারে শুরু হওয়ার কথা এই দুই দলের ওয়ানডে সিরিজ।
''চলতি গ্রীষ্মে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই দুটি সিরিজ বেশ উত্তেজনাপূর্ণ হবে আশা করি। আমরা শক্তিশালী দল নির্বাচন করেছি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেও এই সিরিজকে রাখছি''- নির্বাচক এড স্মিথ
টি-টোয়েন্টি দল: এউইন মর্গ্যান (অধিনায়ক), মঈন আলি, জস বাটলার, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, টম ব্যান্টন, স্যাম বিলিংস, স্যাম কারান, টম কারান, জো ডেনলি, ক্রিস জর্ডান, ডেভিড মালান, আদিল রশিদ, মার্ক উড।
ওয়ানডে দল: এউইন মর্গ্যান (অধিনায়ক), মঈন আলি, স্যাম কারান, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, টম ব্যান্টন, স্যাম বিলিংস, জস বাটলার, টম কারান, আদিল রশিদ, জো রুট, ক্রিস ওকস, মার্ক উড।
আরও পড়ুন: জয়ের বিকল্প নেই পাকিস্তানের সামনে
এমআর/




