
চার ম্যাচের দ্বিতীয় টেস্ট শেষ হলো ভারতের জয় দিয়ে। তবে হেরেও জরিমানা গুণতে হলো স্বাগতিক অস্ট্রেলিয়ার। প্রথম ম্যাচে ভারতকে ৩৬ রানে গুটিয়ে দিয়ে ৮ উইকেটের জয়ে উড়তে থাকা অজিরা দ্বিতীয় ম্যাচে হারের পর শুধু জরিমানা দিয়েই বিপদ কাটেনি উল্টো পয়েন্ট হারাতে হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের।
ম্যাচে ফির ৪০ শতাংশ জরিমানার সঙ্গে ৪ পয়েন্ট কাটা গেছে অজিদের। খেলা ম্যাচ রেফারি ডেভিড বুন জানিয়েছেন টেস্ট ক্রিকেটের নতুন নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের ভেতর এক ওভার কম করায় ২ পয়েন্ট করে কাটার কথা। সেই অনুযায়ী দুই ওভার ধীরগতির হওয়ায় অস্ট্রেলিয়া হারিয়েছে ৪ পয়েন্ট।
অ্যাডিলেডে করুণ হারের পর পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা। আজিঙ্কা রাহানের নেতৃত্বে জিতে নিয়েছে মেলবোর্ন টেস্ট। এই ম্যাচে জয় পাওয়ায় মোট ৩৯০ পয়েন্ট হলো ভারতের।
যদিও কোভিড-১৯ এর কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপের বদলে যাওয়া নিয়মে ৩২৬ পয়েন্ট নিয়ে এখনও শীর্ষেই রয়েছে অস্ট্রেলিয়া। সিরিজের তৃতীয় টেস্ট ৭ জানুয়ারি সিডনিতে শুরু হওয়ার কথা।
এমআর/




