
করোনা মহামারির শুরুর সময়ে ভারতের বিপক্ষে সবশেষ সিরিজ খেলেছিল দক্ষিণ আফ্রিকা। যদিও এক ম্যাচ খেলেই ফিরতে হয়েছিল দেশে। ওই ম্যাচে খেলতে পারেননি দলের প্রধান পেসার কাগিসো রাবাদা।
গ্রোয়েন স্ট্রেইনের চোটের কারণে ওই ম্যাচে খেলতে না পারলেও ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজের দলে রাখা হয়েছে তাকে। জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন গেলটন স্টুর্নমেন।
ইংল্যান্ডের বিপক্ষে প্রোটিয়ারা খেলবে সমান তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ। চলতি মাসের ২৭ তারিখে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে এই সিরিজ।
দুটি সিরিজকে সামনে রেখে কুইন্টন ডি কককে অধিনায়ক করে ২৪ সদস্যের দল ঘোষণা করেছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড।
ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ২৪ সদস্যের দল: কুইন্টন ডি কক (অধিনায়ক), টেম্বা বাভুমা, জুনিয়র ডালা, ফাফ ডু প্লেসি, বজর্ন ফর্শন, বেউরান হেন্ড্রিক্স, রেজা হেন্ড্রিক্স, হেনরিচ ক্ল্যাসেন, জর্জ লিন্ডে, কেশব মহারাজ, জানিমান মালান, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, অ্যানরিচ নর্থজে, অ্যান্ডিল ফেলকাও, ডোয়াইন প্রিটরিয়াস, ক্যাগিসো রাবদা, তাবঋজ শামসী, লুথো সিপামলা, জন-জন সুমস, গ্লেন্টন স্টুউরম্যান, পাইট ভ্যান বিলজন, রাসি ভ্যান ডের ডুসেন ও কাইল ভারেনে।
এমআর/পি




