
জিম্বাবুয়ের বিপক্ষে স্বাগতিক পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নেয় ২-১ ব্যবধানে। সিরিজের প্রথম দুটি ম্যাচে জয় পেলেও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়ে জয় পায় সুপার ওভারে।
ওয়ানডে সিরিজের পর শুরু হয়েছে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এখানেও পাকিস্তানের দাপট। এক ম্যাচ বাকি রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে পাকিস্তান।
রোববার রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক দলের অধিনায়ক বাবর আজম। ব্যাট করতে নেমে দারুণভাবে হতাশ করে জিম্বাবুয়ের ব্যাটাররা।
ইনিংসে সর্বোচ্চ রান (৩২) আসে রায়ান বার্লের ব্যাটে। এছাড়া ওয়েসলে মাধবেরের ২৪, এল্টন চিগুম্বুরার ১৮ রানে ভর করে কুড়ি ওভার শেষে ৭ উইকেটে ১৩৪ রান তোলে সফরকারীরা।
পাকিস্তানের হয়ে তিনটি করে উইকেট নেন হারিস রৌফ ও উসমান কাদির। বাকি একটি উইকেট নেন ফাহিম আশরাফ।
জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১০ রানের মাথায় ওপেনার ফখর জামান ফেরেন ৫ রান করে ব্লেসিং মুজারাবানির বলে ক্যাচ দিয়ে। এরপর ১১০ রানের মাথায় ৫১ রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক বাবর আজম। এরপর আর কোনো উইকেট হারাতে হয়নি স্বাগতিকদের। হায়দার আলীর অপরাজিত ৪৩ বলে ৬৬ রানে ভর করে ৮ উইকেটের জয় তুলে নেয় পাকিস্তান।
এমআর/পি




