
তিন ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতলো পাকিস্তান।
প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১২৯ রান তোলে জিম্বাবুয়ে। দলের পক্ষে চামু চিভাভা ৩১, ডোনাল্ড ত্রিপানো ২৮, মিল্টন শুম্বা ১১ ও উয়েসলে মাধেভেরে করেন ৯ রান। আর বিদায়ী ম্যাচে মাত্র ২ রানে আউট হয়েছেন এলটন চিগুম্বুরা।
পাকিস্তানের পক্ষে ১৩ রানে ৪ উইকেট তুলে নেন কিংবদন্তি লেগ স্পিনার আব্দুর কাদিরের ছেলে উসমান কাদির।
জবাবে ব্যাট করতে নেমে ১৫ ওভার ২ বল মোকাবেলায় ২ উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয়, পাকিস্তান।
আব্দুল্লাহ শফিক ৪১ ও খুশদিল শাহ ৩৬ রানে অপরাজিত থাকেন। এছাড়া ফখর জামান ২১ ও হায়দার আলী করেন ২৭ রান।
এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় উসমান কাদিরের। ২৭ বছর বয়সী এই লেগ স্পিনার প্রথম ম্যাচে ২৪ রান খরচ করে তুলেছিলেন ১ উইকেট। ২৩ রান দিয়ে তিনটি উইকেট আদায় করেছিলেন দ্বিতীয় ম্যাচে। তিন ম্যাচে আট উইকেট নিয়ে ম্যাচ ও সিরিজ সেরা হন তিনি।
ওয়াই




