
জার্মেইন ব্ল্যাকউডের সেঞ্চুরিও রক্ষা করতে পারলো না ওয়েস্ট ইন্ডিজকে। রোববার হ্যামিল্টন টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ইনিংস ও ১৩৪ রানে হেরেছে ক্যারিবিয়রা।
আগের দিনের ৬ উইকেটে ১৯৬ রান নিয়ে খেলতে নেমে ২৪৭ রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
চতুর্থ দিনের শুরুটা ভালোই করে সফরকারীরা। তবে দলীয় ২৪৪ রানে ব্যক্তিগত ৮৬ রান তুলে সাজঘরে ফেরেন আলজারি জোসেপ। এরপর বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি ব্ল্যাকউড। ৩ রান যোগ হতেই ওয়াগনারের বলে আউট হওয়ার আগে করেন ১০৪ রান।
বাকি ব্যাটসম্যানরা আর রান যোগ করতে না পারায় জয়ের আনন্দে মাতে কিউইরা। এতে দুই ম্যাচের সিরিজটি ১-০তে এগিয়ে গেল কিউইরা।
আগামী ১১ ডিসেম্বর ওয়েলিংটনে সিরিজের শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড
৫১৯/৭
কেল উইলিয়ামসন ২৫১ রান
শ্যানন গ্যাব্রিয়েল ৩ উইকেট
ওয়েস্ট ইন্ডিজ
প্রথম ইনিংস ১৩৮
জন ক্যাম্পবেল ২৬ রান
টিম সাউদি ৪ উইকেট
ইনিংস দ্বিতীয় ইনিংস ২৪৭
জার্মেইন ব্ল্যাকউড ১০৪ রান
নেইল ওয়েগনার ৪ উইকেট
ওয়াই




