ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

মাশরাফীর অভিজ্ঞতাই সাফল্য এনে দিতে পারে খুলনাকে

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২০, ০৫:৩৪ পিএম
ছবি- বিসিবি

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল শুক্রবার। এদিন জেমকন খুলনা মুখোমুখি হবে টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দল গাজী গ্রুপ চট্টগ্রামের।

তরুণদের নিয়ে গড়া চট্টগ্রাম দলে লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমানরা পারফরম্যান্স করছেন নিয়মিত।

উল্টোদিকে তারকা আর অভিজ্ঞতায় ঠাঁসা জেমকন খুলনা দল অধারাবাহিক হলেও ফাইনালে উঠতে বাধা হয়ে দাঁড়াতে পারেনি চট্টগ্রামের তরুণ তারকারা।

প্রথম কোয়ালিফায়ার ম্যাচে এই চট্টগ্রামকে হেসেখেলেই হারিয়ে দিয়েছিল খুলনা। তার পেছনে বড় অবদান ছিল জহুরুল ইসলাম অমির ৮০ রানের ইনিংস আর মাশরাফী বিন মোর্ত্তজার টি-টোয়েন্টির ক্যারিয়ার সেরা পারফরম্যান্স। টাইগারদের সাবেক অধিনায়ক সেদিন ধসিয়ে দিয়েছিলেন চট্টগ্রামের টপ অর্ডার। নিয়েছিলেন ৫ উইকেট।

দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও স্বীকার করেছেন মাশরাফীর অবদান আর অভিজ্ঞতার কথা। দীর্ঘ ৮ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে কী দারুণ বোলিংটাই করছেন। তিন ম্যাচে নিয়েছেন ৭ উইকেট।

মাহমুদউল্লাহ রিয়াদ বলছেন, দেশের ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফী, সবচেয়ে বেশি ট্রফিও জিতেছেন। তার এই সফলতা নিশ্চয় সাফল্য এনে দেবেন।

‘আমি সবসময় মাশরাফী ভাইয়েরে সঙ্গে কথা বলি, অনেক ধারণা নেয়ার চেষ্টা করি। কারণ তিনি অন্যতম, শুধু অন্যতম নয় উনি আমাদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক। চারটা বিপিএল ট্রফি উনার অধীনে, চারটা ফাইনাল খেলেছেন। উনার অভিজ্ঞতা অবশ্যই বিবেচ্য। যেটা আমাদের দলের জন্য অনেক লাভবান। তাই এটার জন্য আমরা ভাগ্যবান।’

দলের অন্যতম ক্রিকেটার সাকিব আল হাসান খেলতে পারছেন না ফাইনালে। এই ম্যাচের আগেই পারিবারিক কারণে দল ছাড়তে হয়েছে তাকে। যদিও দলের সবচেয়ে বড় তারকা সেভাবে জ্বলে উঠতে পারেননি ব্যাটে বলে। ৯ ম্যাচে ব্যাট হাতে ১১০ রান আর উইকেট নিয়েছেন ৬টি। এক বছর ক্রিকেট না খেলা সাকিবের এমন পারফরম্যান্স হওয়াটাই স্বাভাবিক। তবে সাকিব থাকলে দলটা আরও সমৃদ্ধ হতো বলছেন রিয়াদ।

‘সাকিব যেহেতু এখন নেই, সাকিব থাকলে অবশ্যই আমাদের জন্য অনেক বড় ইতিবাচক দিক হিসেবে কাজ করতো। কারণ আমরা সবাই জানি সাকিবের ক্যাপাবিলিটি সম্পর্কে। তারপরও যেহেতু সাকিব নেই এটা আমাদের সকলের জন্য একটা দায়িত্ব এবং সুযোগ ভালো পারফর্ম করার।’

নিজের দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় থাকলেও প্রতিপক্ষের কোচের মেধা আর খেলোয়াড়দের পারফর্মকে সমীহ করছেন খুলনার অধিনায়ক।

‘ফাইনালে অনেক প্রেসার সিচুয়েশন থাকে, অনেক ক্রাঞ্চ সিচুয়েশন থাকে। এই জিনিসগুলো যেই টিম ভালো হ্যান্ডেল করতে পারবে আমি মনে করি যে তারাই এডভান্টেজে থাকবে। সালাউদ্দিন স্যারও এক্সপেরিয়েন্সড একজন কোচ। উনারাও খুব ভালো একটা দল। আমাদের ভালো ক্রিকেট খেলেই আমাদের ভালো রেজাল্ট করতে হবে।’

মাহমুদউল্লাহ আরও যোগ করেন, ‘টুর্নামেন্ট আমার মনে হয় যে খুবই ভালো হয়েছে, খুব ভালো ক্রিকেট খেলা হয়েছে। বিশেষ করে আমি মুগ্ধ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের নিয়ে, তারা যেভাবে পারফর্ম করেছে, সাহসী এবং সেনসেবল ব্যাটিং করেছে। তাদের বোলিং, ফিল্ডিং সবমিলিয়ে পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত। আমার মনে হয় এটা আমাদের সবার জন্যও খুব ভালো একটা প্রতিযোগিতা তৈরি করবে যেটা আমি সবসময় বিশ্বাস করি। আমাদের ক্রিকেটের প্রতিযোগিতা বাড়াতে আমাদের সাহায্য করবে।’

এমআর/

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্বল্প মেয়াদে ব্যাটিং কোচ নিয়োগ দিতে চায় বিসিবি
চলতি বছরের ২১ আগস্ট বাবার মৃত্যুর কারণে টাইগারদের ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলান আসেননি বাংলাদেশে। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তার ক্যারিয়ার শুরুর আগেই শেষ হয়ে যায়। তার আগে পারিবারিক কারণে ব্যাটিং পরামর্শকের পদ থেকে সরে দাঁড়ান সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান নেইল ম্যাকেঞ্জি। তাই দীর্ঘ সময় ধরে ব্যাটিং কোচের পদ শূন্য পড়ে আছে। যদিও এই সময়টায় কোনো আন্তর্জাতিক ম্যাচে খেলেনি বাংলাদেশ। দীর্ঘ ১০ মাসের বিরতি কাটিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ আসছে বাংলাদেশ সফরে। রয়েছে ২টি টেস্ট ও ৩টি ওয়ানডে ম্যাচ। তাই এই কম সময়ে দীর্ঘ মেয়াদী কোচ নিয়োগ না দিয়ে বিসিবি হাঁটছে স্বল্প মেয়াদের দিকে। আপাতত তাই শুধু জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ও মার্চে নিউজিল্যান্ড সিরিজের জন্য কোচ নিয়োগ দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্বল্প মেয়াদে টাইগারদের ব্যাটিং কোচ নিয়োগের ব্যপারে বিসিবির ক্রিকেট অপারেশন্স আকরাম খান সংবাদ মাধ্যমকে, ‘আমরা দীর্ঘ মেয়াদের জন্যই চেষ্টা করছি। এখানে কিছু বিষয় আছে। কোভিড-১৯ আছে তাছাড়া এখানে অনেক দিন থাকতে চায় না। আমরা আলাপ করছি। আশা করি দুই এক দিনের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হবে।’ এই ক্ষেত্রে বিসিবি'র পছন্দের তালিকায় সাবেক ইংলিশ ক্রিকেটার জন লুইস। উইন্ডিজরা সফরে আসার আগেই লুইসের ঢাকা আসার কথাও রয়েছে। এমআর/
স্বল্প মেয়াদে ব্যাটিং কোচ নিয়োগ দিতে চায় বিসিবি
সিডনি টেস্টের আগে ভারতীয় দলে দুঃসংবাদ
একের পর এক পেসার বাদ পড়ছেন দল থেকে। প্রথমে মোহাম্মদ শামি এরপর উমেশ যাদব। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাকি রয়েছে আরও দুই টেস্ট। তার আগে উমেশের বাদ পড়া নিশ্চিতভাবেই ভোগাবে সফরকারীদের। উমেশ চোটে পড়েন মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনে। দ্বিতীয় ইনিংসের ৩.৩ ওভারের মাথায় ব্যথা পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। তার আগে নেন জো বার্নসের উইকেট। যদিও প্রথম ইনিংসে ১২ ওভার করেও পাননি কোনো উইকেট। উমেশের বাদ পড়াতে সফরকারীদের বোলিং আক্রমণ অনেকটা অভিজ্ঞতা শূন্য হয়ে পড়েছে। বাকি রয়েছেন কেবল অভিজ্ঞ জাসপ্রিত বুমরাহ। বুমরাহকে অনেক অভিজ্ঞ বললেও ভুল হবে, খেলেছেন মাত্র ১৬টি টেস্ট। প্রথম ম্যাচে চোটে ছিটকে পড়া শামীর জায়গায় দ্বিতীয় ম্যাচে অভিষেক হয়েছে মোহাম্মদ সিরাজের। এখন উমেশের বিদায়ে দলে যোগ করা হয়েছে নবদিপ সাইনি, শার্দুল ঠাকুরকে ও নেট বোলার হিসেবে দলের সঙ্গে থাকা টি নটরাজনকেও। আগামী ৭ জানুয়ারি বৃহস্পতিবার তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে সিডনিতে। এরপর ১৫ জানুয়ারি থেকে ব্রিজবেনে শুরু সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট। এর আগে অনুষ্ঠিত হওয়া দুই টেস্টের ১টি ভারত ও ১টি অস্ট্রেলিয়া জিতেছে। এমআর/
সিডনি টেস্টের আগে ভারতীয় দলে দুঃসংবাদ
এফএসি সনদ পেলেন বাফুফের প্রোটোকল ম্যানেজার ইমরান হোসেন তুষার
এএফসি ফুটবল অ্যাডমিনিস্ট্রেশন সার্টিফিকেটের (এফএসি) ষষ্ঠ সংস্করণ সফলভাবে সম্পন্ন করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রোটোকল ম্যানেজার ইমরান হোসেন তুষার। তাই এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) তাকে সনদপত্র প্রদান করেছে। এক বিজ্ঞপ্তিতে বাফুফে বিষয়টি জানিয়েছে। এএফসি ফুটবল অ্যাডমিনিস্ট্রেশন সার্টিফিকেট (এফএসি) ফুটবলের নির্দিষ্ট ক্ষেত্রে দক্ষতা বিকাশে সহায়তা করার জন্য পরিকল্পনা তৈরি করেছে। যা ভবিষ্যতে এএফসি সদস্য সংস্থাগুলোর অভিজ্ঞ সংগঠক তৈরিতে সহায়তা করবে।  পরীক্ষার্থীরা নয় মাসের প্রোগ্রামে তিনটি ত্রৈমাসিক সেশনের সরাসরি সেমিনার এবং নয় মাস অনলাইনে কোর্স সম্পন্ন করে। ইংরেজি ভাষায় সম্পন্ন হওয়া পুরো সেশন মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে।  এফএসির বিশেষ এই প্রোগ্রামে সাতটি মূল মডিউল রয়েছে যা শিক্ষার্থীদের সর্বাধিক যুগোপযোগী ফুটবল পরিচালনা কৌশল এবং প্রশাসনের সেরা অনুশীলন নিশ্চিত করার জন্য সাজানো হয়েছে।  এই মূল মডিউলগুলি হলো: বিশ্ব ফুটবলের সংগঠন, ফুটবলে কৌশলগত পরিচালনা, ফুটবলে আর্থিক ব্যবস্থাপনার ব্যবস্থা, ফুটবলে ইনকাম জেনারেশন, মিডিয়া এবং যোগাযোগ, ইভেন্ট ম্যানেজমেন্ট এবং অপারেশনাল/ফুটবল পরিচালনা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিনসহ সিনিয়র সহ সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক এবং বাফুফের সংশ্লিষ্টরা ইমরান হোসেন তুষারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছে। ওয়াই
এফএসি সনদ পেলেন বাফুফের প্রোটোকল ম্যানেজার ইমরান হোসেন তুষার
ম্যানসিটির পর এবার ভেস্তে গেল টটেনহ্যামের ম্যাচও
ইংল্যান্ডে ৫০ হাজারের বেশি মানুষ করোনায়ভাইরাসে শনাক্ত হওয়ার সংবাদ আসার পরই টটেনহ্যাম ও ফুলহ্যামের ম্যাচটি পণ্ড হলো।  বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় (বাংলাদেশ সময় রাত দুইটায়) ম্যাচটি লন্ডনের টটেনহাম হটসপার স্টেডিয়ামে বসার কথা ছিল। ম্যাচের আগেই স্পার্সদের কোচ হোসে মরিনহো সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন মাঠে বল গড়ানো নিয়ে অনিশ্চয়তার কথা। শেষ পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ স্থগিত করার সিদ্ধান্ত নেয়। এক বিবৃতিতে টটেনহ্যাম পক্ষ থেকে জানানো হয়, ঘরের মাঠে ফুলহ্যামের বিপক্ষে হতে চলা ম্যাচটি স্থগিত করা হয়েছে। ক্লাবটি আরও জানায়, ফুলহ্যাম দলের একাধিক খেলোয়াড় ও স্টাফ করোনায় আক্রান্ত হয়েছে। তাদের অনুরোধে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে। আগের দিন একই কারণে ম্যানচেস্টার সিটি ও এভারটনের ম্যাচটিও মাঠে গড়ায়নি। এই ম্যাচগুলো কবে গড়াবে, সেটি জানার জন্য ভক্তদের চেয়ে থাকতে হবে ইংলিশ লিগের পরবর্তী ঘোষণার দিকে। ওয়াই
ম্যানসিটির পর এবার ভেস্তে গেল টটেনহ্যামের ম্যাচও
বছরের শেষ ম্যাচ লিভারপুলের ড্র
ইংলিশ প্রিমিয়ার লিগে বছরের শেষ ম্যাচ লিভারপুল ও নিউক্যাসল ইউনাইটেডের ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছে। এ হারের মধ্য দিয়ে টানা পাঁচ জয়ের পর পয়েন্ট হারাল ইয়ুর্গেন ক্লপের দল।   বুধবার প্রতিপক্ষের মাঠে বল দখলে বর্তমান চ্যাম্পিয়নরা একচেটিয়া আধিপত্য করলেও শুরুতে আক্রমণে খুব একটা সুবিধা করতে পারছিল না। তবে উভয় দল একাধিক গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত গোল শূন্য ড্র হয় ম্যাচটি।  ১৬ ম্যাচে নয় জয় ও ছয় ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ১৯ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে নিউক্যাসল। ওয়াই
বছরের শেষ ম্যাচ লিভারপুলের ড্র
আরও পড়ুন
কেমন ছিল নির্বাচনের সময়ে মাশরাফীর দিনগুলো
নড়াইলে ‘বিজয় দিবস বঙ্গবন্ধু টি-টোয়েন্টি’ টুর্নামেন্টের উদ্বোধন
বাংলাদেশ ক্রিকেটে ২০২০-বিষ
নড়াইলে মাশরাফীর ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট