ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

নড়াইলে ‘বিজয় দিবস বঙ্গবন্ধু টি-টোয়েন্টি’ টুর্নামেন্টের উদ্বোধন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২০, ০৮:৪১ পিএম
বেলুন উড়িয়ে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাশরাফী বিন মোর্ত্তর্জা

পাঁচ দলের অংশগ্রহণে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানরে মধ্য দিয়ে পর্দা উঠল নড়াইলে “বীজয় দিবস বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট” এর।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর)সন্ধ্যায় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে টুর্নামেন্টের উদ্বোধন করনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল কাদের, এমপি। একইভাবে যোগ দেন টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা জানেন ক্রীড়া চর্চা তরুণদের সৃজনশীলতার বিকাশ ঘটায়। বর্তমান প্রজন্ম যে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গড়ে উঠছে মাদক,সাইবার অপরাধ থেকে মুক্তি পেতে এই করোনা পরিস্থিতিতে ক্রীড়ার বিকল্প নেই।’

মাশরাফীকে ধন্যবাদ জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, ‘আমাদের তরুণ সমাজতে সুরক্ষা দিতে খেলাধুলা তথা ক্রীড়া চর্চার বিকল্প নেই। মাশরাফী বিন মোর্ত্তজা ও সাকিব আল হাসান আমাদের দেশকে বিশ্ব দরবারে অধিষ্ঠিত করেছে। এই খেলা তরুদের মধ্যে নতুন উদ্যম তৈরি করবে। তরুণদের প্রাণশক্তি কাজে লাগিয়ে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়ার আহবান জানাচ্ছি।’

ওয়ালটন ও মীনা বাজারের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন নড়াইল-২ এর সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা।

এসময় মাশরাফী বলেন, ‘সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আমাদের নড়াইল জেলা সব সময় খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে বড় অবদান রেখে এসেছে। ক্রীড়াঙ্গনে ক্রিকেট ছাড়া এই নড়াইলের এখনও ৬ জন জাতীয় পর্যায়ে অধিনায়কত্ব করছে। আমাকে গড়ার পেছনের কারিগররাও এখানে আছেন। যারা ২৫ বছর আগে থেকেই ক্রিকেট নিয়ে কাজ করেছে, তাদের মনে পড়ে সব সময়। এই সময়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ে অবদান রেখেছে অভিষেক দাস অরণ্য। আমরা এখানেই থেমে থাকতে চাই না। ভালো ফ্যাসিলিটিজ পেলে অনেকেই উঠে আসবে। তাই আমাদের সুযোগ করে দিতে হবে। তবে এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়েই সব হয়ে যাবে না, এটা দিয়ে শুরুটা করা। আমি আশা করব, ছেলেদের উৎসাহ দিতে আপনারা মাঠে আসবেন।’

পরে বেলুন উড়িয়ে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাশরাফী বিন মোর্ত্তর্জা। ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলূ, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস, জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন, পিপিএম বার, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু ও মাশরাফীর পিতা গোলাম মোর্তুজা স্বপনসহ সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক, খেলোয়াড়সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলো যথাক্রমে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন, নূর মোহম্মদ একাদশ, বিজয় সরকার একাদশ, এস,এম, সুলতান একাদশ ও মোসলেম উদ্দিন একাদশ

বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ স্টেডিয়ামে বুধবার সকাল ১০ টায় উদ্বোধনী খেলায় লড়বে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ও বিজয় সরকার একাদশ।

এমআর/

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্বল্প মেয়াদে ব্যাটিং কোচ নিয়োগ দিতে চায় বিসিবি
চলতি বছরের ২১ আগস্ট বাবার মৃত্যুর কারণে টাইগারদের ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলান আসেননি বাংলাদেশে। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তার ক্যারিয়ার শুরুর আগেই শেষ হয়ে যায়। তার আগে পারিবারিক কারণে ব্যাটিং পরামর্শকের পদ থেকে সরে দাঁড়ান সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান নেইল ম্যাকেঞ্জি। তাই দীর্ঘ সময় ধরে ব্যাটিং কোচের পদ শূন্য পড়ে আছে। যদিও এই সময়টায় কোনো আন্তর্জাতিক ম্যাচে খেলেনি বাংলাদেশ। দীর্ঘ ১০ মাসের বিরতি কাটিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ আসছে বাংলাদেশ সফরে। রয়েছে ২টি টেস্ট ও ৩টি ওয়ানডে ম্যাচ। তাই এই কম সময়ে দীর্ঘ মেয়াদী কোচ নিয়োগ না দিয়ে বিসিবি হাঁটছে স্বল্প মেয়াদের দিকে। আপাতত তাই শুধু জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ও মার্চে নিউজিল্যান্ড সিরিজের জন্য কোচ নিয়োগ দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্বল্প মেয়াদে টাইগারদের ব্যাটিং কোচ নিয়োগের ব্যপারে বিসিবির ক্রিকেট অপারেশন্স আকরাম খান সংবাদ মাধ্যমকে, ‘আমরা দীর্ঘ মেয়াদের জন্যই চেষ্টা করছি। এখানে কিছু বিষয় আছে। কোভিড-১৯ আছে তাছাড়া এখানে অনেক দিন থাকতে চায় না। আমরা আলাপ করছি। আশা করি দুই এক দিনের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হবে।’ এই ক্ষেত্রে বিসিবি'র পছন্দের তালিকায় সাবেক ইংলিশ ক্রিকেটার জন লুইস। উইন্ডিজরা সফরে আসার আগেই লুইসের ঢাকা আসার কথাও রয়েছে। এমআর/
স্বল্প মেয়াদে ব্যাটিং কোচ নিয়োগ দিতে চায় বিসিবি
সিডনি টেস্টের আগে ভারতীয় দলে দুঃসংবাদ
একের পর এক পেসার বাদ পড়ছেন দল থেকে। প্রথমে মোহাম্মদ শামি এরপর উমেশ যাদব। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাকি রয়েছে আরও দুই টেস্ট। তার আগে উমেশের বাদ পড়া নিশ্চিতভাবেই ভোগাবে সফরকারীদের। উমেশ চোটে পড়েন মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনে। দ্বিতীয় ইনিংসের ৩.৩ ওভারের মাথায় ব্যথা পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। তার আগে নেন জো বার্নসের উইকেট। যদিও প্রথম ইনিংসে ১২ ওভার করেও পাননি কোনো উইকেট। উমেশের বাদ পড়াতে সফরকারীদের বোলিং আক্রমণ অনেকটা অভিজ্ঞতা শূন্য হয়ে পড়েছে। বাকি রয়েছেন কেবল অভিজ্ঞ জাসপ্রিত বুমরাহ। বুমরাহকে অনেক অভিজ্ঞ বললেও ভুল হবে, খেলেছেন মাত্র ১৬টি টেস্ট। প্রথম ম্যাচে চোটে ছিটকে পড়া শামীর জায়গায় দ্বিতীয় ম্যাচে অভিষেক হয়েছে মোহাম্মদ সিরাজের। এখন উমেশের বিদায়ে দলে যোগ করা হয়েছে নবদিপ সাইনি, শার্দুল ঠাকুরকে ও নেট বোলার হিসেবে দলের সঙ্গে থাকা টি নটরাজনকেও। আগামী ৭ জানুয়ারি বৃহস্পতিবার তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে সিডনিতে। এরপর ১৫ জানুয়ারি থেকে ব্রিজবেনে শুরু সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট। এর আগে অনুষ্ঠিত হওয়া দুই টেস্টের ১টি ভারত ও ১টি অস্ট্রেলিয়া জিতেছে। এমআর/
সিডনি টেস্টের আগে ভারতীয় দলে দুঃসংবাদ
এফএসি সনদ পেলেন বাফুফের প্রোটোকল ম্যানেজার ইমরান হোসেন তুষার
এএফসি ফুটবল অ্যাডমিনিস্ট্রেশন সার্টিফিকেটের (এফএসি) ষষ্ঠ সংস্করণ সফলভাবে সম্পন্ন করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রোটোকল ম্যানেজার ইমরান হোসেন তুষার। তাই এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) তাকে সনদপত্র প্রদান করেছে। এক বিজ্ঞপ্তিতে বাফুফে বিষয়টি জানিয়েছে। এএফসি ফুটবল অ্যাডমিনিস্ট্রেশন সার্টিফিকেট (এফএসি) ফুটবলের নির্দিষ্ট ক্ষেত্রে দক্ষতা বিকাশে সহায়তা করার জন্য পরিকল্পনা তৈরি করেছে। যা ভবিষ্যতে এএফসি সদস্য সংস্থাগুলোর অভিজ্ঞ সংগঠক তৈরিতে সহায়তা করবে।  পরীক্ষার্থীরা নয় মাসের প্রোগ্রামে তিনটি ত্রৈমাসিক সেশনের সরাসরি সেমিনার এবং নয় মাস অনলাইনে কোর্স সম্পন্ন করে। ইংরেজি ভাষায় সম্পন্ন হওয়া পুরো সেশন মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে।  এফএসির বিশেষ এই প্রোগ্রামে সাতটি মূল মডিউল রয়েছে যা শিক্ষার্থীদের সর্বাধিক যুগোপযোগী ফুটবল পরিচালনা কৌশল এবং প্রশাসনের সেরা অনুশীলন নিশ্চিত করার জন্য সাজানো হয়েছে।  এই মূল মডিউলগুলি হলো: বিশ্ব ফুটবলের সংগঠন, ফুটবলে কৌশলগত পরিচালনা, ফুটবলে আর্থিক ব্যবস্থাপনার ব্যবস্থা, ফুটবলে ইনকাম জেনারেশন, মিডিয়া এবং যোগাযোগ, ইভেন্ট ম্যানেজমেন্ট এবং অপারেশনাল/ফুটবল পরিচালনা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিনসহ সিনিয়র সহ সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক এবং বাফুফের সংশ্লিষ্টরা ইমরান হোসেন তুষারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছে। ওয়াই
এফএসি সনদ পেলেন বাফুফের প্রোটোকল ম্যানেজার ইমরান হোসেন তুষার
ম্যানসিটির পর এবার ভেস্তে গেল টটেনহ্যামের ম্যাচও
ইংল্যান্ডে ৫০ হাজারের বেশি মানুষ করোনায়ভাইরাসে শনাক্ত হওয়ার সংবাদ আসার পরই টটেনহ্যাম ও ফুলহ্যামের ম্যাচটি পণ্ড হলো।  বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় (বাংলাদেশ সময় রাত দুইটায়) ম্যাচটি লন্ডনের টটেনহাম হটসপার স্টেডিয়ামে বসার কথা ছিল। ম্যাচের আগেই স্পার্সদের কোচ হোসে মরিনহো সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন মাঠে বল গড়ানো নিয়ে অনিশ্চয়তার কথা। শেষ পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ স্থগিত করার সিদ্ধান্ত নেয়। এক বিবৃতিতে টটেনহ্যাম পক্ষ থেকে জানানো হয়, ঘরের মাঠে ফুলহ্যামের বিপক্ষে হতে চলা ম্যাচটি স্থগিত করা হয়েছে। ক্লাবটি আরও জানায়, ফুলহ্যাম দলের একাধিক খেলোয়াড় ও স্টাফ করোনায় আক্রান্ত হয়েছে। তাদের অনুরোধে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে। আগের দিন একই কারণে ম্যানচেস্টার সিটি ও এভারটনের ম্যাচটিও মাঠে গড়ায়নি। এই ম্যাচগুলো কবে গড়াবে, সেটি জানার জন্য ভক্তদের চেয়ে থাকতে হবে ইংলিশ লিগের পরবর্তী ঘোষণার দিকে। ওয়াই
ম্যানসিটির পর এবার ভেস্তে গেল টটেনহ্যামের ম্যাচও
বছরের শেষ ম্যাচ লিভারপুলের ড্র
ইংলিশ প্রিমিয়ার লিগে বছরের শেষ ম্যাচ লিভারপুল ও নিউক্যাসল ইউনাইটেডের ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছে। এ হারের মধ্য দিয়ে টানা পাঁচ জয়ের পর পয়েন্ট হারাল ইয়ুর্গেন ক্লপের দল।   বুধবার প্রতিপক্ষের মাঠে বল দখলে বর্তমান চ্যাম্পিয়নরা একচেটিয়া আধিপত্য করলেও শুরুতে আক্রমণে খুব একটা সুবিধা করতে পারছিল না। তবে উভয় দল একাধিক গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত গোল শূন্য ড্র হয় ম্যাচটি।  ১৬ ম্যাচে নয় জয় ও ছয় ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ১৯ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে নিউক্যাসল। ওয়াই
বছরের শেষ ম্যাচ লিভারপুলের ড্র
আরও পড়ুন
কেমন ছিল নির্বাচনের সময়ে মাশরাফীর দিনগুলো
বাংলাদেশ ক্রিকেটে ২০২০-বিষ
নড়াইলে মাশরাফীর ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট
মাশরাফীর অভিজ্ঞতাই সাফল্য এনে দিতে পারে খুলনাকে