ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

‘সেভ মুক্তিযোদ্ধা’ আকুতি জানানো কে এই জাপানি

কুশল ইয়াসির

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২০, ০৫:০৫ পিএম
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের অধিনায়ক ইউসুকে কাতো

ফেডারেশন কাপ দিয়ে করোনা পরবর্তী ঘরোয়া ফুটবলে ফিরতে চলেছে বাংলাদেশ। ১৩ দলের এই টুর্নামেন্টে শুরুর আগে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র ভুগছিল আর্থিক সংক্রান্ত জটিলতায়। যদিও শেষ পর্যন্ত সুখবর মিলেছে। দলটিতে অর্থায়ন করতে চলেছে এক জাপানি প্রতিষ্ঠান। তাও আবার দলটির এক জাপানি খেলোয়াড়ের হাত ধরে। তার নাম ইউসুকে কাতো ।

২০১৮ সালে বাংলাদেশে কর্মরত জাপানি বন্ধুর হাত ধরে ঢাকায় আগমন কাতোর। মুক্তিযোদ্ধায় ট্রায়াল দেন তিনি। তবে তার আগে বিশ্বের সাতটি দেশের ঘরোয়া ফুটবলে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার জন্ম নেন জাপানের ওসাকায়। হাইস্কুল শেষ করে আর্জেন্টিনায় চলে যান। বুয়েন্স আয়ার্সে হুরাকানের জুনিয়র টিমের হয়েমাঠে নামেন। এরপর প্রিমেরা ডিভিশনেও খেলেন দলটির জার্সিতে। আর্জেন্টাইন লিগে ডিফেনসরেস ডি বেলেগরানোর হয়েও মাঠে নামার অভিজ্ঞতা হয় কাতোর।

ম্যারাডোনা-মেসিদের দেশ থেকে ফিরে যান নিজ জন্মভূমিতে। ২০১১ সালে নাম লেখান জাপান ফুটবল লিগের দল বিয়াকো শিগায়। পরের বছর ভারতীয় দল ডেম্পো স্পোর্টস ক্লাবে খেলতে আসেন কাতো। একই বছর পাড়ি জমান থাইল্যান্ডে। থাই লিগে ছয় দলের হয়ে খেলেন। রয়েছে হংকং, মঙ্গোলিয়া ও ইন্দোনেশিয়ার লিগে খেলার অভিজ্ঞতাও।

২০১৮-১৯ মৌসুমে মুক্তিযোদ্ধার হয়ে প্রথমবারের মতো বাংলাদেশের ঘরোয়া ফুটবলে পা রাখেন। দলটির জার্সিতে ২১ ম্যাচে ৭ গোল ও ৫টি অ্যাসিস্ট করেন। পরের মৌসুমে যোগ দিয়েছিলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। এরপর আবারও ফিরেছেন মুক্তিযোদ্ধায়

করোনার বড় ধাক্কা খাওয়ার পর পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান না পাওয়া নিয়ে ভুগছিল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘সেভ মুক্তিযোদ্ধা’ নামে একটি পেজ খুলে আকুতি জানিয়ে শিরোনামে এসেছিলেন কাতো। শেষ পর্যন্ত এ-উইং তাগুচি কোম্পানি লিমিটেড (এটিসি) এগিয়ে এসেছে দলটির পৃষ্ঠপোষক হতে। ফেডারেশন কাপ শুরু হওয়ার আগ মুহূর্তে বিষয়টি সামনে এসেছে। ১০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ৮ লাখ টাকা) দিয়েছে জাপানি প্রতিষ্ঠানটি।

দেশের সর্বোচ্চ পর্যায়ে দল চালাতে যে অর্থ প্রয়োজন তার তুলনায় খুব কম সংখ্যার অর্থ মিললেও প্রতিষ্ঠানটির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কাতো।

আরটিভি নিউজকে তিনি বলেন, ‘সত্যি আমি এ-উইং তাগুচি কোম্পানির কাছে চির কৃতজ্ঞ। এমন পরিস্থিতিতে তারা আমাদের পাশে দাঁড়িয়েছে। তাদের ধন্যবাদ দেয়ার মতো ভাষা নেই।’

ফেডারেশন কাপে ‘ডি’ গ্রুপে মুক্তিযোদ্ধা সংসদের প্রতিপক্ষ ঢাকা আবাহনী ও মোহামেডান স্পোর্টিং। টুর্নামেন্ট শুরুর আগে দলের অধিনায়কত্বের দায়িত্বও দেয়া হয়েছে কাতোর উপর।

‘আমাদের মূল লক্ষ্য ছিল খেলায় অংশ নেয়া। আমরা সবাই একটি ভাষা বুঝি। সেটি হচ্ছে ফুটবল। এখন আমাদের দল খেলায় ফিরেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই সমর্থন করেছেন। দল হিসেবে মাঠে নেমে তাদের প্রতিদান দিতে চাই।’ যোগ করেন ইউসুকে কাতো।

২২ ডিসেম্বর টুর্নামেন্ট শুরু হলেও আগামী ২৭ ডিসেম্বর নিজেদের প্রথম ম্যাচে মাঠের লড়াইয়ে নামতে হবে মোহামেডানের বিপক্ষে। গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে ৩০ ডিসেম্বর মুক্তিযোদ্ধার প্রতিপক্ষ আবাহনী।

দলটির ম্যানেজার আরিফ ইসলাম বলেন, ‘বসুন্ধরা আবাসিক এলাকায় ভাড়া বাসায় আমরা ক্যাম্প গড়েছি। হাজী ক্যাম্পের পেছনে আশিয়ান সিটির একটি মাঠে প্রস্তুতি শুরু করেছি। সূচি অনুযায়ী আমরা হাতে দুই একটা দিন সময় পেয়েছি। একটা দল চালাতে অনেক অর্থের প্রয়োজন। বিপদে দেশি কোনও প্রতিষ্ঠান এগিয়ে আসেনি। আপাতত একটি জাপানি প্রতিষ্ঠান এসেছে। আশাকরি দেশি প্রতিষ্ঠানের পক্ষ থেকেও আমাদের দলের জন্য পৃষ্ঠপোষক পাওয়া যাবে।’

ওয়াই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্বল্প মেয়াদে ব্যাটিং কোচ নিয়োগ দিতে চায় বিসিবি
চলতি বছরের ২১ আগস্ট বাবার মৃত্যুর কারণে টাইগারদের ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলান আসেননি বাংলাদেশে। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তার ক্যারিয়ার শুরুর আগেই শেষ হয়ে যায়। তার আগে পারিবারিক কারণে ব্যাটিং পরামর্শকের পদ থেকে সরে দাঁড়ান সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান নেইল ম্যাকেঞ্জি। তাই দীর্ঘ সময় ধরে ব্যাটিং কোচের পদ শূন্য পড়ে আছে। যদিও এই সময়টায় কোনো আন্তর্জাতিক ম্যাচে খেলেনি বাংলাদেশ। দীর্ঘ ১০ মাসের বিরতি কাটিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ আসছে বাংলাদেশ সফরে। রয়েছে ২টি টেস্ট ও ৩টি ওয়ানডে ম্যাচ। তাই এই কম সময়ে দীর্ঘ মেয়াদী কোচ নিয়োগ না দিয়ে বিসিবি হাঁটছে স্বল্প মেয়াদের দিকে। আপাতত তাই শুধু জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ও মার্চে নিউজিল্যান্ড সিরিজের জন্য কোচ নিয়োগ দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্বল্প মেয়াদে টাইগারদের ব্যাটিং কোচ নিয়োগের ব্যপারে বিসিবির ক্রিকেট অপারেশন্স আকরাম খান সংবাদ মাধ্যমকে, ‘আমরা দীর্ঘ মেয়াদের জন্যই চেষ্টা করছি। এখানে কিছু বিষয় আছে। কোভিড-১৯ আছে তাছাড়া এখানে অনেক দিন থাকতে চায় না। আমরা আলাপ করছি। আশা করি দুই এক দিনের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হবে।’ এই ক্ষেত্রে বিসিবি'র পছন্দের তালিকায় সাবেক ইংলিশ ক্রিকেটার জন লুইস। উইন্ডিজরা সফরে আসার আগেই লুইসের ঢাকা আসার কথাও রয়েছে। এমআর/
স্বল্প মেয়াদে ব্যাটিং কোচ নিয়োগ দিতে চায় বিসিবি
সিডনি টেস্টের আগে ভারতীয় দলে দুঃসংবাদ
একের পর এক পেসার বাদ পড়ছেন দল থেকে। প্রথমে মোহাম্মদ শামি এরপর উমেশ যাদব। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাকি রয়েছে আরও দুই টেস্ট। তার আগে উমেশের বাদ পড়া নিশ্চিতভাবেই ভোগাবে সফরকারীদের। উমেশ চোটে পড়েন মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনে। দ্বিতীয় ইনিংসের ৩.৩ ওভারের মাথায় ব্যথা পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। তার আগে নেন জো বার্নসের উইকেট। যদিও প্রথম ইনিংসে ১২ ওভার করেও পাননি কোনো উইকেট। উমেশের বাদ পড়াতে সফরকারীদের বোলিং আক্রমণ অনেকটা অভিজ্ঞতা শূন্য হয়ে পড়েছে। বাকি রয়েছেন কেবল অভিজ্ঞ জাসপ্রিত বুমরাহ। বুমরাহকে অনেক অভিজ্ঞ বললেও ভুল হবে, খেলেছেন মাত্র ১৬টি টেস্ট। প্রথম ম্যাচে চোটে ছিটকে পড়া শামীর জায়গায় দ্বিতীয় ম্যাচে অভিষেক হয়েছে মোহাম্মদ সিরাজের। এখন উমেশের বিদায়ে দলে যোগ করা হয়েছে নবদিপ সাইনি, শার্দুল ঠাকুরকে ও নেট বোলার হিসেবে দলের সঙ্গে থাকা টি নটরাজনকেও। আগামী ৭ জানুয়ারি বৃহস্পতিবার তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে সিডনিতে। এরপর ১৫ জানুয়ারি থেকে ব্রিজবেনে শুরু সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট। এর আগে অনুষ্ঠিত হওয়া দুই টেস্টের ১টি ভারত ও ১টি অস্ট্রেলিয়া জিতেছে। এমআর/
সিডনি টেস্টের আগে ভারতীয় দলে দুঃসংবাদ
এফএসি সনদ পেলেন বাফুফের প্রোটোকল ম্যানেজার ইমরান হোসেন তুষার
এএফসি ফুটবল অ্যাডমিনিস্ট্রেশন সার্টিফিকেটের (এফএসি) ষষ্ঠ সংস্করণ সফলভাবে সম্পন্ন করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রোটোকল ম্যানেজার ইমরান হোসেন তুষার। তাই এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) তাকে সনদপত্র প্রদান করেছে। এক বিজ্ঞপ্তিতে বাফুফে বিষয়টি জানিয়েছে। এএফসি ফুটবল অ্যাডমিনিস্ট্রেশন সার্টিফিকেট (এফএসি) ফুটবলের নির্দিষ্ট ক্ষেত্রে দক্ষতা বিকাশে সহায়তা করার জন্য পরিকল্পনা তৈরি করেছে। যা ভবিষ্যতে এএফসি সদস্য সংস্থাগুলোর অভিজ্ঞ সংগঠক তৈরিতে সহায়তা করবে।  পরীক্ষার্থীরা নয় মাসের প্রোগ্রামে তিনটি ত্রৈমাসিক সেশনের সরাসরি সেমিনার এবং নয় মাস অনলাইনে কোর্স সম্পন্ন করে। ইংরেজি ভাষায় সম্পন্ন হওয়া পুরো সেশন মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে।  এফএসির বিশেষ এই প্রোগ্রামে সাতটি মূল মডিউল রয়েছে যা শিক্ষার্থীদের সর্বাধিক যুগোপযোগী ফুটবল পরিচালনা কৌশল এবং প্রশাসনের সেরা অনুশীলন নিশ্চিত করার জন্য সাজানো হয়েছে।  এই মূল মডিউলগুলি হলো: বিশ্ব ফুটবলের সংগঠন, ফুটবলে কৌশলগত পরিচালনা, ফুটবলে আর্থিক ব্যবস্থাপনার ব্যবস্থা, ফুটবলে ইনকাম জেনারেশন, মিডিয়া এবং যোগাযোগ, ইভেন্ট ম্যানেজমেন্ট এবং অপারেশনাল/ফুটবল পরিচালনা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিনসহ সিনিয়র সহ সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক এবং বাফুফের সংশ্লিষ্টরা ইমরান হোসেন তুষারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছে। ওয়াই
এফএসি সনদ পেলেন বাফুফের প্রোটোকল ম্যানেজার ইমরান হোসেন তুষার
ম্যানসিটির পর এবার ভেস্তে গেল টটেনহ্যামের ম্যাচও
ইংল্যান্ডে ৫০ হাজারের বেশি মানুষ করোনায়ভাইরাসে শনাক্ত হওয়ার সংবাদ আসার পরই টটেনহ্যাম ও ফুলহ্যামের ম্যাচটি পণ্ড হলো।  বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় (বাংলাদেশ সময় রাত দুইটায়) ম্যাচটি লন্ডনের টটেনহাম হটসপার স্টেডিয়ামে বসার কথা ছিল। ম্যাচের আগেই স্পার্সদের কোচ হোসে মরিনহো সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন মাঠে বল গড়ানো নিয়ে অনিশ্চয়তার কথা। শেষ পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ স্থগিত করার সিদ্ধান্ত নেয়। এক বিবৃতিতে টটেনহ্যাম পক্ষ থেকে জানানো হয়, ঘরের মাঠে ফুলহ্যামের বিপক্ষে হতে চলা ম্যাচটি স্থগিত করা হয়েছে। ক্লাবটি আরও জানায়, ফুলহ্যাম দলের একাধিক খেলোয়াড় ও স্টাফ করোনায় আক্রান্ত হয়েছে। তাদের অনুরোধে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে। আগের দিন একই কারণে ম্যানচেস্টার সিটি ও এভারটনের ম্যাচটিও মাঠে গড়ায়নি। এই ম্যাচগুলো কবে গড়াবে, সেটি জানার জন্য ভক্তদের চেয়ে থাকতে হবে ইংলিশ লিগের পরবর্তী ঘোষণার দিকে। ওয়াই
ম্যানসিটির পর এবার ভেস্তে গেল টটেনহ্যামের ম্যাচও
বছরের শেষ ম্যাচ লিভারপুলের ড্র
ইংলিশ প্রিমিয়ার লিগে বছরের শেষ ম্যাচ লিভারপুল ও নিউক্যাসল ইউনাইটেডের ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছে। এ হারের মধ্য দিয়ে টানা পাঁচ জয়ের পর পয়েন্ট হারাল ইয়ুর্গেন ক্লপের দল।   বুধবার প্রতিপক্ষের মাঠে বল দখলে বর্তমান চ্যাম্পিয়নরা একচেটিয়া আধিপত্য করলেও শুরুতে আক্রমণে খুব একটা সুবিধা করতে পারছিল না। তবে উভয় দল একাধিক গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত গোল শূন্য ড্র হয় ম্যাচটি।  ১৬ ম্যাচে নয় জয় ও ছয় ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ১৯ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে নিউক্যাসল। ওয়াই
বছরের শেষ ম্যাচ লিভারপুলের ড্র
আরও পড়ুন
এফএসি সনদ পেলেন বাফুফের প্রোটোকল ম্যানেজার ইমরান হোসেন তুষার
সাইফের অধিনায়কের জন্মদিনে প্রতিপক্ষ আরামবাগ
সোমবারের খেলার সূচিতে যা থাকছে
মাঠে নামার আগে মুক্তিযোদ্ধা অধিনায়কের কৃতজ্ঞতা প্রকাশ