
ফেডারেশন কাপ ফুটবলের মধ্য দিয়ে ঘরোয়া ফুটবলের মৌসুম শুরু করছে বাংলাদেশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫ টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।
তার আগে সোমবার দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়।
এসময় বাফুফের সিনিয়র-সহ সভপাতি ও পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী উপস্থিত, ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন), বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগসহ সব দলের কোচ, টিম ম্যানেজমেন্ট ও অধিনায়করা উপস্থিত ছিলেন।
চারটি গ্রুপে ভাগ হয়ে দেশের শীর্ষ ১৩টি ক্লাব অংশ নিচ্ছে এবারের আসরে। প্রতিটি গ্রুপে তিনজন করে অংশ নিলেও ‘বি’ গ্রুপ থাকছে চারটি দল। সাইফ স্পোর্টিং ক্লাবের সঙ্গে গ্রুপটিতে লড়বে আরামবাগ ক্রীড়া সংঘ, ব্রাদার্স ইউনিয়ন ও উত্তর বারিধারা।
‘এ’ গ্রুপে শেখ রাসেল, শেখ জামাল, বাংলাদেশ পুলিশ খেলবে। অন্যদিকে ‘সি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জ এমএফএস। একই গ্রুপে রয়েছে ঢাকা আবাহনী ও ঢাকা মোহামেডান। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সঙ্গে ‘ডি’ গ্রুপের অপর দল হিসেবে রয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।
এক নজরে ফেডারেশন কাপে কে কোন গ্রুপে
গ্রুপ ‘এ’
শেখ রাসেল, শেখ জামাল, বাংলাদেশ পুলিশ
গ্রুপ ‘বি’
সাইফ স্পোর্টিং ক্লাব, আরামবাগ, ব্রাদার্স ইউনিয়ন, উত্তর বারিধারা
গ্রুপ ‘সি’
বসুন্ধরা কিংস, চট্টগ্রাম আবাহনী, রহমতগঞ্জ
গ্রুপ ‘ডি’
ঢাকা আবাহনী, মুক্তিযোদ্ধা কেসি, ঢাকা মোহামেডান।
ওয়াই




