
ফেডারেশন কাপে মুখোমুখি হচ্ছে আবাহনী-মোহামেডান। রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী দলদুটি মাঠে নামবে সন্ধ্যা সোয়া সাতটায়। ঢাকা ডার্বি খ্যাত ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
আকাশি-নীল সাকি সাদা-কালো জার্সি, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে কে জিতবে? তার জন্য অপেক্ষা করতে মাঠে নামা পর্যন্ত।
করোনা পরবর্তী নতুন মৌসুমে আবাহনীর অধিনায়কের দায়িত্ব তুলে দেয়া হয়েছে নাবীব নেওয়াজ জীবনকে।
উত্তেজনাকর এই ম্যাচটির আগে জাতীয় দলের ফরোয়ার্ড বলেন, ‘মোহামেডানের বিপক্ষে খেলাটা এখনও একটু অন্য রকম লাগে।’
অন্যদিকে মোহামেডানের পক্ষ থেকে আস্থা রাখা হয়েছে উরু নাগাতার ওপর।
২৬ বছর বয়সী এই জাপানি মিডফিল্ডার জানালেন ম্যাচ জয় ছাড়া বিকল্প ভাবছে না তার দল।
‘আমরা আবাহনীকে হারাতে চাই। আমি বিশ্বাস করি আমাদের এই ক্ষমতা রয়েছে।’ বলছিলেন নাগাতা।
এদিকে দিনের প্রথম ম্যাচে মাঠে নামবে শেখ রাসেল ও বাংলাদেশ পুলিশ।
ওয়াই




