
মেলবোর্ন টেস্টে ভারতের বিপক্ষে ২ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করলো অস্ট্রেলিয়া। নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৩৩ রান তুলেছে স্বাগতিকরা।
আগের দিনের ৫ উইকেটে ২৭৭ রান নিয়ে খেলতে নেমে ৩২৬ রান তুলে অলআউট হয়ে যায় আজিঙ্কা রাহানে নেতৃত্বাধীন ভারত। অধিনায়ক তুলেন ১১২ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৫৭ রান করেন রবিন্দ্র জাদেজা।
সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মোটেও সুবিধা করতে পারেনি অজিরা। ৯৯ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে টিম পাইনের দল।
ক্যামেরন গ্রিন ১৭ ও প্যাট কামিন্স ১৫ রানে অপরাজিত থেকে শুরু করবেন চতুর্থ দিনের ব্যাটিং। বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স ও সনি টেন-১।
তৃতীয় দিনে শেষে সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া
১৯৫ ও ১৩৩/৬
ভারত
৩২৬
ওয়াই




