আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন এ বছরই তবে গত এক দশকে যা করেছেন মহেন্দ্র সিং ধোনি সেই অর্জনগুলো তো আর মুছে যাবার নয়। আইসিসির দশক সেরা ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে জায়গা করে নিয়েছেন রোববার (২৭ ডিসেম্বর)।
আইসিসি ভুলে যায়নি তার কৃতিত্বগুলো। ২০১১ সালে নটিংহ্যাম টেস্টের একটি ঘটনার জন্য পুরস্কৃত করা হয়েছে ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ককে।
বিষয়টি আইসিসি-কে এতটাই প্রভাবিত করেছে যে ওই ঘটনার পর গত ৯ বছরে এমন কোনও ঘটনা খুঁজে পায়নি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

ঘটনাটি ছিল ২০১১ সালে নটিংহ্যামে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে। ওই ম্যাচে সাবেক ইংলিশ ব্যাটসম্যান ইয়ান বেল শিকার হন বিতর্কিত রান আউটের। আম্পায়ার আউট দিলেও বেলকে পুনরায় ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি।
এই ঘটনাটাই আইসিসির কাছে সেরা হয়েছে গত দশ বছরে। বেলকে পুনরায় ব্যটিংয়ের সুযোগ দেয়ায় বেশ আলোড়ন পড়েছিল ক্রিকেট বিশ্বে।
এমআর/




