
রাজধানীর রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে স্বাধীনতা দিবস টেনিস প্রতিযোগিতা শুরু হচ্ছে সোমবার।
পুরুষ একক, মহিলা একক ও পুরুষ দ্বৈত ছাড়াও ছ’টি বয়সভিত্তিক ক্যাটাগরিতে প্রায় দু’শ প্রতিযোগী অংশ নেবেন এবারের আসরে।
র্যাঙ্কিং পয়েন্টভিত্তিক এ টুর্নামেন্টে ট্রফির পাশাপাশি থাকছে প্রাইজ মানিও।
বাংলাদেশ টেনিস ফেডারেশনে সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার নানা দিক তুলে ধরেন ফেডারেশনের সহ-সভাপতি ও টুর্নামেন্ট ডিরেক্টর এ.এস.এম হায়দার ও সহ-সভাপতি মোহাম্মদ আলী দ্বীন।
১৩ মে ফাইনাল ও পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হবে স্বাধীনতা দিবস টেনিস।
ডিএইচ




