
স্বাধীনতা দিবস টেনিস প্রতিযোগিতার পুরুষ এককের সেমিফাইনালে উঠলেন দেলোয়ার, মিলন ও রুবেল হোসেন।
রাজধানীর রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে দেলোয়ার হোসেন ৬-৩, ৭-৬ গেমে ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারের অমল রায়কে, আমেরিকান ক্লাবের মিলন হোসেন ৬-৪, ৫-২ গেমে নরসিংদী টেনিস ক্লাবের আখতার হোসেনকে এবং বৃটিশ হাই কমিশন ক্লাবের রুবেল হোসেন ৬-২ গেমে হারিয়েছেন সজিব পাশিকে।
মেয়েদের এককে ফাইনালে উঠেছেন বিকেএসপির আফরানা ইসলাম প্রিতি ও পপি আক্তার।
এবারের প্রতিযোগিতায় সিনিয়র ও বয়সভিত্তিক ক্যাটাগরিতে ১৮টি ক্লাব ও সংস্থার মোট ২১০ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন।
ডিএইচ




