চার জাতির ফুটবল টুর্নামেন্টে রাউন্ড-রবিন লিগের শেষ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। লাল-সবুজদের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা।
মঙ্গলবার (১৬ নভেম্বর) রেসকোর্স স্টেডিয়ামে ম্যাচটি সরাসরি দেখা যাবে শ্রীলঙ্কা ফুটবলের ইউটিউব চ্যানেলে।
কলম্বোর এই মাঠে একাদশে কোনো পরিবর্তন আনেনি টাইগাররা। মালদ্বীপের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় তোলা একাদশেই ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট।
আফ্রিকার দেশ সেশেলসের বিপক্ষে ১-১ ড্র দিয়ে প্রধানমন্ত্রী মাহিন্দ রাজপাকসে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। ওই ম্যাচে লাল-সবুজদের পক্ষে গোলটি করেছিলেন ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম।
দ্বিতীয় ম্যাচে ১৮ বছর পর মালদ্বীপকে হারায় মারিও লামোসের শিষ্যরা। প্রথমার্ধে গোলটি আসে জামাল ভূঁইয়ার পা থেকে। যা বাংলাদেশ অধিনায়কের প্রথম আন্তর্জাতিক গোল। পেনাল্টির মাধ্যমে ম্যাচ জয়ী গোলটি তুলে নেন ডিফেন্ডার তপু বর্মণ।
এদিকে দিনের প্রথম ম্যাচে মালদ্বীপ-সেশেলস ম্যাচটি গোল শূন্য ড্র করেছে। ফলে ফাইনাল নিশ্চিত করেছে সেশেলস।
শ্রীলঙ্কার বিপক্ষে ড্র করলেও শুক্রবার (১৯ নভেম্বর) আফ্রিকার দেশটির বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ
গোলরক্ষক
আনিসুর রহমান জিকো
রক্ষণভাগ
তপু বর্মণ, টুটুল হোসেন বাদশাহ, সুশান্ত ত্রিপুরা, রহমত মিয়া।
মধ্যমাঠ
জামাল ভূঁইয়া, আতিকুর রহমান ফাহাদ, রাকিব হোসেন, ও মোহাম্মদ হৃদয়।
আক্রমণভাগ
সুমন রেজা, মোহাম্মদ ইব্রাহিম।
ওয়াই/এসকে




