ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

সোনার দেখা পেল না বাংলাদেশ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২১, ০৩:৪৭ পিএম
সংগৃহীত

দেশের ক্রীড়াঙ্গণে নতুন ইতিহাস সৃষ্টির আশায় ছিলেন আরচার মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকি। ফাইনালে উঠে স্বপ্ন দেখছিলেন আরচারিতে দেশের হয়ে প্রথম সোনার পদক জয়ের। তাদের সঙ্গে স্বপ্ন দেখছিল দেশের আরচারি প্রেমিরাও।

কেননা, এশিয়ান আরচারি চ্যাম্পিনশিপে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত অলিম্পিক চ্যাম্পিয়ন কোরিয়ার কাছে হেরে আর সোনার পরশ পাওয়া হয়নি বাংলাদেশের।

বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে চলমান ২২তম এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপের সমাপনী দিনের তৃতীয় ইভেন্ট রিকার্ভ মিশ্র দলগত ফাইনালে বাংলাদেশের রুবেল-দিয়া জুটি ১-৫ সেটে হেরে গেছেন কোরিয়ার রিও সু জাং-লী সিউংইউন জুটির কাছে।

এর আগে, গত মঙ্গলবার তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে বাংলাদেশের রুবেল-দিয়া জুটি ৫-৪ সেট পয়েন্টে ভারতের অঙ্কিতা ভক্ত-কপিল জুটিকে হারিয়ে ফাইনালে ওঠে। শিষ্যরা সোনা জয় করতে না পারলেও অখুশি নন বাংলাদেশ কোচ মার্টিন ফ্রেডরিখ।

দীর্ঘ দিন দলের সঙ্গে কাজ করা মার্টিন বলেন, আমি ওদের পারফরম্যান্সে খুশি। ওরা সবাই ভালো খেলেছে। এখানে আমরা হয়তো সোনা জিততে পারিনি। কিন্তু আমরা তো রুপা জিতেছি।

প্রথম দুই সেট পিছিয়ে পড়ে শুধু শেষ সেট প্রতিদ্বন্দ্বিতা করেছে বাংলাদেশ। দক্ষিণ কোরিয়ার আরচাররা অভিজ্ঞতার কাছেই এগিয়ে ছিল বলে মত কোচের, ‘এটা আসলে ফাইনালের মঞ্চ। এখানে পারফর্ম করতে আরো সময় লাগবে ওদের। তবে শেষ সেট কিন্তু ওরা বেশ ভালো তির ছুড়েছে।

গত ১৮ বছরে এবারই প্রথম বাংলাদেশ এশিয়ান আরচারিতে পদক জিতেছে। গত পরশু পুরুষ রিকার্ভ দলগত ও মহিলা রিকার্ভ দলগত ইভেন্টে ব্রোঞ্জ জেতে। এরপর আজ মিশ্র দলগতে রুপা।

সব মিলিয়ে পুরো টুর্নামেন্টে নিজেদের পারফরম্যান্সে খুশি দিয়া সিদ্দিকি বলেন, ‘এখানে পুরো টুর্নামেন্টেই আমরা ভালো খেলেছি। ফাইনালেও আমরা চেষ্টা করেছি ভালো খেলার। আজ প্রথম দিকে হয়তো সেভাবে মারতে পারিনি। তবে শেষ দিকে এসে ভালো খেলেছি। এখানে বাতাসটা বুঝতে পারিনি প্রথম সেটে। আর দ্বিতীয় সেটে আমার তীর আটকে গেছিল। ওরা আসলে একই ধারাবাহিকতায় তীর ছোড়ে। আমাদের আত্মবিশ্বাসটা ওই রকম পর্যায়ে পৌঁছাতে হবে।’

প্রথমবার বড় মঞ্চে সুযোগ পেয়েও সেটা কাজে না লাগানোর আক্ষেপ ছিল রুবেলের কণ্ঠে, ‘এই হার থেকে অনেক কিছু শেখার আছে আমাদের। এখানে কিছু ভুল বুঝতে পেরেছি, যেটা শুধরে পরবর্তীতে আরও ভালো খেলার চেষ্টা করব আমি। তারপরও আমার নিজের পারফরম্যান্স নিয়ে আমি অনেক খুশি। এ পর্যন্ত যত আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলেছি এর মধ্যে সেরা স্কোর হয়েছে এবার।’

টিএন/টিআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ
ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টা নাগাদ তিনি হাসপাতাল থেকে বেরিয়ে আসেন। বছর শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগেই নিজের গাড়িতে করেই বেহালার বাড়িতে ফিরছেন সৌরভ। হাসপাতাল সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম আননন্দবাজার জানায়, বৃহস্পতিবার সৌরভ স্বাভাবিক খাওয়াদাওয়া করেছেন। রাতে ঘুমিয়েওছেন ভালো।  চিকিৎসকেরা জানিয়েছেন, সৌরভের শারীরিক অবস্থায় যথেষ্ট উন্নতি হয়েছে। এই পরিস্থিতিতে তাকে হাসপাতালে রাখার বদলে, পুরোপুরি সুস্থ হওয়া পর্যন্ত বেহালার বীরেন রায় রোডের বাড়িতেই করোনা বিধিনিষেধ মেনে কোয়ারিন্টাইনে থাকাই সুবিধাজনক। এর আগে করোনা আক্রান্ত হয়ে সৌরভ গাঙ্গুলি গত ২৭ ডিসেম্বর রাতে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। প্রসঙ্গত, এ বছরের শুরুতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সৌরভ। তাকে অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে স্টেন্ট বসাতে হয়েছিল। পাঁচদিন হাসপাতালে থাকার পরে বাড়ি ফেরেন। এরপর ২৭ জানুয়ারি ফের বুকে ব্যথা অনুভব করেন সৌরভ। তখন আবার তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এনএইচ/টিআই
হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ
‘সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির’
আগামীকাল (শনিবার) ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামছে বাংলাদেশ দল। কিন্তু দলে নেই টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বিষয়টিকে ক্ষতি হিসেবে দেখছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো।  তিনি বলেন, সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির। সে বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন। সে থাকলে দলটি সুন্দরভাবে ভারসাম্যপূর্ণ হয়। সে টপ সিক্সে ব্যাট করে, বল হাতে উইকেট পায়। তাই তার অনুপস্থিতি অবশ্যই ক্ষতি।  তবে তরুণদের তার অনুপস্থিতিকে কাজে লাগানোর পরামর্শ দেন ডমিঙ্গো। এদিন প্রথম টেস্টে একাদশ কেমন হবে, এ বিষয়ে প্রধান কোচ বলেন, বাংলাদেশ স্পিননির্ভর দল। তবে দলে ভালো পেসারও আছে। হয়তো ৩ পেসারের পাশাপাশি এক স্পিনার খেলানো হতে পারে। এনএইচ/টিআই
‘সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির’
টাইগারদের ওভাল টেস্টের একাদশ যেমন হতে পারে 
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি মাউন্ট মুঙ্গানুইয়ের বে ওভালে আগামীকাল শনিবার (বাংলাদেশ সময় ভোর ৪টা) থেকে শুরু হচ্ছে। বিদেশি ক্রিকেটারদের জন্য বিশেষ করে এশিয়ার দলগুলোর জন্য কন্ডিশন আরও কঠিন। তাই বলাই যায়, টাইগাররা কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে।  প্রথম টেস্টে একাদশ কেমন হবে, এ বিষয়ে ভিডিওবার্তা দিয়েছেন দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।  পেস ও স্পিন ইউনিটের মধ্যে দুটিকেই গুরুত্ব দিয়েই একাদশ সাজানা হতে পারে জানিয়ে তিনি বলেন, ‘চতুর্থ ও পঞ্চম দিনে উইকেটে কিছুটা স্পিন ধরবে।’ ডমিঙ্গো বলেন, বাংলাদেশ স্পিননির্ভর দল। তবে দলে ভালো পেসারও আছে। হয়তো ৩ পেসারের পাশাপাশি এক স্পিনার খেলানো হতে পারে। এনএইচ/টিআই
টাইগারদের ওভাল টেস্টের একাদশ যেমন হতে পারে 
জয় দিয়ে বছরের শেষটা রাঙালো ম্যানইউ 
প্রিমিয়ার লিগে বার্নলিকে হারিয়ে বছর শেষ করল ম্যানচেস্টার ইউনাইটেড।  বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের অষ্টম মিনিটেই স্কট ম‍্যাকটোম‍িনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ২৭ মিনিটে বেন মির আত্মঘাতী গোলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বার্নলি। জ‍্যাডন স‍্যানচোর শট তার পায়ে লেগে আচমকা জড়িয়ে যায় জালে। ৩৫ মিনিটে গোলের দেখা পেয়ে যান রোনালদোও। এর তিন মিনিটের মাথায়ই এক গোল ফেরত দিয়ে আশা জাগিয়েছিল বার্নলি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোরা।  এই জয়ে পয়েন্ট টেবিলে এক ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠে এসেছে ম্যান ইউ। ১৮ ম‍্যাচে তাদের পয়েন্ট ৩১। ২০ ম‍্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে ম‍্যানচেস্টার সিটি। তাদের সমান ম‍্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে চেলসি। ১৯ ম‍্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তিনে আছে লিভারপুল। সমান ম‍্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে চারে আর্সেনাল। আরএ/
জয় দিয়ে বছরের শেষটা রাঙালো ম্যানইউ 
টিভিতে আজ যেসব খেলা দেখবেন
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখাতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে, সেই খোঁজাখুঁজি থেকে বিরত থেকে এবার দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন। কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ কোন কোন খেলা দেখাবে, তা একনজরে দেখে নিন। ক্রিকেট বাংলাদেশ-নিউজিল্যান্ড (প্রথম টেস্ট, প্রথম দিন); সরাসরি, আগামীকাল ভোর ৪টা গাজী টিভি। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনাল ভারত-শ্রীলঙ্কা; সরাসরি, বেলা সাড়ে ১১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২। বিগ ব্যাশ লিগ অ্যাডিলেড স্ট্রাইকার্স-সিডনি থান্ডার; সরাসরি, দুপুর ২টা ১৫ মিনিট, সনি সিক্স। ফুটবল লা লিগা ভ্যালেন্সিয়া-এস্পানিওল; সরাসরি, রাত ৯টা ১৫ মিনিট, টি স্পোর্টস, এমটিভি। এসএস
টিভিতে আজ যেসব খেলা দেখবেন
আরও পড়ুন
ইতিহাস গড়া হলো না রুবেল-দিয়ার
ইতিহাস গড়ার অপেক্ষায় রুবেল-দিয়া
ফাইনালে বাংলাদেশ, ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
ঢাকায় শুরু হচ্ছে এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপ