ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

ঢাকা টেস্ট

পঞ্চম দিনে কী অপেক্ষা করছে বাংলাদেশের সামনে?

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২১, ০৫:৪২ পিএম
ছবির মতোই ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটাররা ।। ছবি- ক্রিকইনফো

বাংলাদেশ দলের সমর্থকদের জন্য দিনটা নিশ্চয় শেষ হয়েছে দীর্ঘশ্বাস দিয়ে। টানা দুই দিন বৃষ্টির পরও এই ম্যাচটা বাঁচাতে পারবে কি না বাংলাদেশ সেটাই এখন বড় প্রশ্ন। চতুর্থ দিনে শেষ সেশনে ব্যাট করতে নামা বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ এলোমেলো করে দিয়েছেন সফরকারী স্পিনার সাজিদ খান।

স্বাগতিক ব্যাটারদের আচরণ এতটাই নাজুক ছিল তারা যেন স্বেচ্ছায় উইকেটটা দিয়ে আসতে পারলেই বাঁচে। অথচ একই দিনে ঘণ্টাখানেক আগে পাকিস্তানের ব্যাটাররা রান তুলেছে অনায়াসে ওয়ানডে মেজাজে।

বৃষ্টি বিঘ্নিত ঢাকা টেস্টে ৯৮.৩ ওভার ব্যাট করে ৪ উইকেটে ৩০০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। ইনিংস ঘোষণার আগে বাবর আজম খেলেন ৭৬ রানের ইনিংস। এ ছাড়া আজহার আলীর ৫৬, মোহাম্মদ রিজওয়ানের ৫৩, ফাওয়াদ আলমের ৫০, আবিদ আলীর ৩৯ ও আবদুল্লাহ শফিক করেন ২৫ রান।

আজহার-বাবরের জুটি থেকে আসে ২৪০ বলে ১২৩ রান। শেষে ফাওয়াদ-রিজওয়ানের জুটি থেকে আসে ১৮৪ বলে ১০৩ রান। প্রথম দিনের প্রথম সেশনে দুই ওপেনারকে বোল্ড করে ফেরান তাইজুল ইসলাম আর চতুর্থ দিনে বাবরকে ফেরান খালেদ আহমেদ, আজহার আলীকে ফেরান এবাদত হোসেন।

পাকিস্তানের প্রথম ইনিংসের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা হয়েছে নড়বড়ে। সাদমান ইসলামের সঙ্গে ওপেন করতে আসেন অভিষিক্ত মাহমুদুল হাসান জয়।

প্রথম দুই ওভারে কোনো রান নিতে পারেননি দুজন। তৃতীয় ওভারে স্ট্রাইকে থাকা জয় পঞ্চম ওভারে এক পা এগিয়ে এসে খেলতে যান অফ ব্রেক বোলার সাজিদ খানের অফ স্টাম্পের বাইরে ঝুলিয়ে দেওয়া বল। তাতেই বিপদ ডেকে আনেন, স্লিপে থাকা বাবর আজমের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রানের খাতা না খুলেই।

জয়কে দিয়েই শুরু করেন সাজিদ। এরপর একে একে তুলে নেন সাদমান ইসলাম, মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসানকে।

জয়ের বিদায়ের পর নবম ওভারের শেষ বলে আরেক ওপেনার সাদমান ইসলামও (৩) সাজিদ খানের লাফিয়ে ওঠা বল খেলতে গিয়ে পয়েন্টে ক্যাচ দেন হাসান আলীর হাতে।

মাত্র ২০ রানে ২ উইকেট হারানোর পর ব্যাট করতে নামেন অধিনায়ক মুমিনুল হক। তাকেও রান-আউট হয়ে সাজঘরে ফিরতে হয় মাত্র ১ রান করে। মুমিনুলের ফেরার পর দলের সেরা ব্যাটার মুশফিকুর রহিমও (৫) কাটা পড়েন সাজিদের বলে শর্ট মিড উইকেটে ফাওয়াদ আলমের হাতে ক্যাচ দিয়ে।

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে শতক ও দ্বিতীয় ইনিংসে অর্ধশতক পাওয়া লিটন দাসও সাজিদের বলে কট অ্যান্ড বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ৬ রান করে। নাজমুল হোসেন শান্ত কিছুটা আশার আলো দেখালেও ৩০ রানে তাকেও এলবিডব্লুর ফাঁদে ফেলে সাজঘরে ফেরান সাজিদ।

দলের এমন অবস্থায় মেহেদী হাসান মিরাজও আত্মাহুতি দিয়েছেন ৫ উইকেট পাওয়া সাজিদের কাছে। মিরাজ বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন রানের খাতা খোলার আগেই।

চতুর্থ দিনে ৭৬ রানে ৭ উইকেট হারিয়ে পঞ্চম দিনে ফলোঅন এড়ানোর লক্ষ্যে খেলতে নামবেন ২৩ রানে অপরাজিত থাকা সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম। পাকিস্তানের প্রথম ইনিংসে করা ৩০০ রান টপকাতে বাংলাদেশের দরকার আরও ২২৪ রান।

এম/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ
ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টা নাগাদ তিনি হাসপাতাল থেকে বেরিয়ে আসেন। বছর শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগেই নিজের গাড়িতে করেই বেহালার বাড়িতে ফিরছেন সৌরভ। হাসপাতাল সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম আননন্দবাজার জানায়, বৃহস্পতিবার সৌরভ স্বাভাবিক খাওয়াদাওয়া করেছেন। রাতে ঘুমিয়েওছেন ভালো।  চিকিৎসকেরা জানিয়েছেন, সৌরভের শারীরিক অবস্থায় যথেষ্ট উন্নতি হয়েছে। এই পরিস্থিতিতে তাকে হাসপাতালে রাখার বদলে, পুরোপুরি সুস্থ হওয়া পর্যন্ত বেহালার বীরেন রায় রোডের বাড়িতেই করোনা বিধিনিষেধ মেনে কোয়ারিন্টাইনে থাকাই সুবিধাজনক। এর আগে করোনা আক্রান্ত হয়ে সৌরভ গাঙ্গুলি গত ২৭ ডিসেম্বর রাতে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। প্রসঙ্গত, এ বছরের শুরুতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সৌরভ। তাকে অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে স্টেন্ট বসাতে হয়েছিল। পাঁচদিন হাসপাতালে থাকার পরে বাড়ি ফেরেন। এরপর ২৭ জানুয়ারি ফের বুকে ব্যথা অনুভব করেন সৌরভ। তখন আবার তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এনএইচ/টিআই
হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ
‘সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির’
আগামীকাল (শনিবার) ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামছে বাংলাদেশ দল। কিন্তু দলে নেই টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বিষয়টিকে ক্ষতি হিসেবে দেখছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো।  তিনি বলেন, সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির। সে বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন। সে থাকলে দলটি সুন্দরভাবে ভারসাম্যপূর্ণ হয়। সে টপ সিক্সে ব্যাট করে, বল হাতে উইকেট পায়। তাই তার অনুপস্থিতি অবশ্যই ক্ষতি।  তবে তরুণদের তার অনুপস্থিতিকে কাজে লাগানোর পরামর্শ দেন ডমিঙ্গো। এদিন প্রথম টেস্টে একাদশ কেমন হবে, এ বিষয়ে প্রধান কোচ বলেন, বাংলাদেশ স্পিননির্ভর দল। তবে দলে ভালো পেসারও আছে। হয়তো ৩ পেসারের পাশাপাশি এক স্পিনার খেলানো হতে পারে। এনএইচ/টিআই
‘সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির’
টাইগারদের ওভাল টেস্টের একাদশ যেমন হতে পারে 
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি মাউন্ট মুঙ্গানুইয়ের বে ওভালে আগামীকাল শনিবার (বাংলাদেশ সময় ভোর ৪টা) থেকে শুরু হচ্ছে। বিদেশি ক্রিকেটারদের জন্য বিশেষ করে এশিয়ার দলগুলোর জন্য কন্ডিশন আরও কঠিন। তাই বলাই যায়, টাইগাররা কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে।  প্রথম টেস্টে একাদশ কেমন হবে, এ বিষয়ে ভিডিওবার্তা দিয়েছেন দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।  পেস ও স্পিন ইউনিটের মধ্যে দুটিকেই গুরুত্ব দিয়েই একাদশ সাজানা হতে পারে জানিয়ে তিনি বলেন, ‘চতুর্থ ও পঞ্চম দিনে উইকেটে কিছুটা স্পিন ধরবে।’ ডমিঙ্গো বলেন, বাংলাদেশ স্পিননির্ভর দল। তবে দলে ভালো পেসারও আছে। হয়তো ৩ পেসারের পাশাপাশি এক স্পিনার খেলানো হতে পারে। এনএইচ/টিআই
টাইগারদের ওভাল টেস্টের একাদশ যেমন হতে পারে 
জয় দিয়ে বছরের শেষটা রাঙালো ম্যানইউ 
প্রিমিয়ার লিগে বার্নলিকে হারিয়ে বছর শেষ করল ম্যানচেস্টার ইউনাইটেড।  বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের অষ্টম মিনিটেই স্কট ম‍্যাকটোম‍িনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ২৭ মিনিটে বেন মির আত্মঘাতী গোলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বার্নলি। জ‍্যাডন স‍্যানচোর শট তার পায়ে লেগে আচমকা জড়িয়ে যায় জালে। ৩৫ মিনিটে গোলের দেখা পেয়ে যান রোনালদোও। এর তিন মিনিটের মাথায়ই এক গোল ফেরত দিয়ে আশা জাগিয়েছিল বার্নলি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোরা।  এই জয়ে পয়েন্ট টেবিলে এক ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠে এসেছে ম্যান ইউ। ১৮ ম‍্যাচে তাদের পয়েন্ট ৩১। ২০ ম‍্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে ম‍্যানচেস্টার সিটি। তাদের সমান ম‍্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে চেলসি। ১৯ ম‍্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তিনে আছে লিভারপুল। সমান ম‍্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে চারে আর্সেনাল। আরএ/
জয় দিয়ে বছরের শেষটা রাঙালো ম্যানইউ 
টিভিতে আজ যেসব খেলা দেখবেন
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখাতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে, সেই খোঁজাখুঁজি থেকে বিরত থেকে এবার দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন। কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ কোন কোন খেলা দেখাবে, তা একনজরে দেখে নিন। ক্রিকেট বাংলাদেশ-নিউজিল্যান্ড (প্রথম টেস্ট, প্রথম দিন); সরাসরি, আগামীকাল ভোর ৪টা গাজী টিভি। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনাল ভারত-শ্রীলঙ্কা; সরাসরি, বেলা সাড়ে ১১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২। বিগ ব্যাশ লিগ অ্যাডিলেড স্ট্রাইকার্স-সিডনি থান্ডার; সরাসরি, দুপুর ২টা ১৫ মিনিট, সনি সিক্স। ফুটবল লা লিগা ভ্যালেন্সিয়া-এস্পানিওল; সরাসরি, রাত ৯টা ১৫ মিনিট, টি স্পোর্টস, এমটিভি। এসএস
টিভিতে আজ যেসব খেলা দেখবেন
আরও পড়ুন
ঢাকা টেস্টে ইনিংসে হারল বাংলাদেশ
আশা দেখাচ্ছেন মুশফিক-লিটন
কিসের এত তাড়া!
৭১ রানে ৭ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ