ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

ঢাকা টেস্ট

ঢাকা টেস্টে ইনিংসে হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২১, ০৫:০২ পিএম

প্রায় আড়াই দিন বৃষ্টির কারণে খেলা না হওয়ার পরও ঢাকা টেস্টে পাকিস্তানের কাছে ইনিংস ও ৮ রানের ব্যবধানে হারল বাংলাদেশ। শেষ দিনে ব্যাট করতে নেমে ১৩ উইকেট হারিয়ে ইনিংস হারের লজ্জায় ডুবল বাংলাদেশ।

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর দুই ম্যাচের টেস্ট সিরিজেও হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।

শেষ দিনে ম্যাচ বাঁচানোর আশা জাগিয়েও হতাশ করেছে ব্যাটাররা। ম্যাচ শেষে অধিনায়ক মুমিনুল হকেরও সহজ স্বীকারোক্তি, ‘প্রথম ইনিংসের চেয়ে ভালো করার সুযোগ ছিল আমাদের। সাকিব, লিটন ও মুশফিক ভালো খেললেও শেষ পর্যন্ত আমরা হেরেছি। শুরুতে যদি দ্রুত দু-তিন উইকেট হারিয়ে ফেলেন তাহলে ফেরাটা কঠিন হয়ে যায়। আমাদেরও তাই হয়েছে।’

ঢাকা টেস্টের প্রথম দিনে খেলা হয়েছিল ৫৭ ওভার। দ্বিতীয় দিনে ৬ ওভার ২ বল আর তৃতীয় দিনে মাঠেই গড়ায়নি বল। চতুর্থ দিনে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ৩০০ রান তোলে সফরকারীরা।

দলের পক্ষে বাবর আজম করেন সর্বোচ্চ ৭৬ রান। এ ছাড়া আজহার আলী ৫৬, মোহাম্মদ রিজওয়ান ৫৩ ও ফাওয়াদ আলম করেন পঞ্চাশ রান।

চতুর্থ দিনে এক সেশন বাকি থাকতেই ইনিংস ছাড়ে পাকিস্তান। শেষ সেশনে ব্যাট করতে নেমে ৭৬ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে দিন শেষ করে বাংলাদেশ।

পঞ্চম দিনে ব্যাট করতে নেমে প্রথম সেশনে আর ১১ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। ৮৭ রানে সব উইকেট হারিয়ে ফলো-অনে পড়ে আবারও ব্যাট করতে নামে বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে ম্যাচ বাঁচানোর লড়াইয়ে নেমে আবারও সেই একই শুরু। প্রথম ইনিংসের ভরাডুবি দ্বিতীয় ইনিংসেও। পঞ্চাশ রানের আগেই ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে টাইগাররা।

ওপেনার সাদমান ইসলাম ২, মাহমুদুল হাসান ৬, নাজমুল হোসেন ৬, মুমিনুল হক ৭ রানে ফেরার পর মুশফিকুর রহিম ও লিটন দাস মিলে কাটিয়ে দেন মধ্যাহ্ন বিরতি।

দুজনের ব্যাট আশা দেখাচ্ছিল দলকে। কিন্তু সাজিদ খানের লাফিয়ে ওঠা বল খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন শট লেগে দাঁড়িয়ে থাকা ফাওয়াদ আলমের হাতে।

দুজনের জুটি ভাঙে ৭৩ রান যোগ করে লিটনের ৪৫ রানে বিদায়ের মধ্য দিয়ে। খানিক বাদে মুশফিকও ফেরেন রান আউট হয়ে। তার আগে সাকিব আল হাসানের সঙ্গে জুটি গড়েন ৪৯ রানের। মুশফিক করেন ৪৮ রান।

লিটন-মুশফিক বিদায় নিলেও মেহেদী হাসান মিরাজকে নিয়ে ম্যাচ বাঁচানোর স্বপ্ন দেখাচ্ছিলেন সাকিব। একপাশ আগলে রেখে একাই সামলাচ্ছিলেন। দুজনে মিলে ৫১ রানের জুটি বেঁধে দলকে যখন এগিয়ে নিচ্ছিলেন তখনই বাধা হয়ে দাঁড়ান বাবর আজম।

আন্তর্জাতিক টেস্টে দ্বিতীয় ওভার করতে এসেই তুলে নেন মিরাজের উইকেট। ১৪ রানের মাথায় মিরাজকে এলবিডব্লুর ফাঁদে ফেলে উল্লাসে ফেটে পড়ে সফরকারীরা।

এখানেই শেষ হয়ে যায় বাংলাদেশের আশা। তবে তার আগেই অর্ধশতক পূর্ণ করে টেস্ট ক্রিকেটে সাকিব পূর্ণ করেন চার হাজার রান। এ ছাড়াও চার হাজার রানের সঙ্গে ২০০ উইকেট নেওয়া দ্রুততম ক্রিকেটারও এখন সাকিব। এই রেকর্ড অর্জন করতে সাকিব খেলেছেন ৫৯ টেস্ট।

শেষ পর্যন্ত সাকিবও পারেননি ম্যাচটা বাঁচাতে। ১৩০ রানে ৬৩ রানের ইনিংস খেলে বোল্ড হয়েছেন সাজিদ খানের বলে। শেষে তাইজুল ইসলাম, এবাদতরা ব্যর্থ হয়েছেন উইকেটে টিকে থেকে দিন শেষ করতে।

এই ম্যাচে মোট ১২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন সাজিদ খান। দুই টেস্টে মোট ২৬৩ রান করে আবিদ আলী হয়েছেন সিরিজ সেরা।

এম/টিআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ
ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টা নাগাদ তিনি হাসপাতাল থেকে বেরিয়ে আসেন। বছর শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগেই নিজের গাড়িতে করেই বেহালার বাড়িতে ফিরছেন সৌরভ। হাসপাতাল সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম আননন্দবাজার জানায়, বৃহস্পতিবার সৌরভ স্বাভাবিক খাওয়াদাওয়া করেছেন। রাতে ঘুমিয়েওছেন ভালো।  চিকিৎসকেরা জানিয়েছেন, সৌরভের শারীরিক অবস্থায় যথেষ্ট উন্নতি হয়েছে। এই পরিস্থিতিতে তাকে হাসপাতালে রাখার বদলে, পুরোপুরি সুস্থ হওয়া পর্যন্ত বেহালার বীরেন রায় রোডের বাড়িতেই করোনা বিধিনিষেধ মেনে কোয়ারিন্টাইনে থাকাই সুবিধাজনক। এর আগে করোনা আক্রান্ত হয়ে সৌরভ গাঙ্গুলি গত ২৭ ডিসেম্বর রাতে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। প্রসঙ্গত, এ বছরের শুরুতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সৌরভ। তাকে অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে স্টেন্ট বসাতে হয়েছিল। পাঁচদিন হাসপাতালে থাকার পরে বাড়ি ফেরেন। এরপর ২৭ জানুয়ারি ফের বুকে ব্যথা অনুভব করেন সৌরভ। তখন আবার তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এনএইচ/টিআই
হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ
‘সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির’
আগামীকাল (শনিবার) ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামছে বাংলাদেশ দল। কিন্তু দলে নেই টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বিষয়টিকে ক্ষতি হিসেবে দেখছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো।  তিনি বলেন, সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির। সে বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন। সে থাকলে দলটি সুন্দরভাবে ভারসাম্যপূর্ণ হয়। সে টপ সিক্সে ব্যাট করে, বল হাতে উইকেট পায়। তাই তার অনুপস্থিতি অবশ্যই ক্ষতি।  তবে তরুণদের তার অনুপস্থিতিকে কাজে লাগানোর পরামর্শ দেন ডমিঙ্গো। এদিন প্রথম টেস্টে একাদশ কেমন হবে, এ বিষয়ে প্রধান কোচ বলেন, বাংলাদেশ স্পিননির্ভর দল। তবে দলে ভালো পেসারও আছে। হয়তো ৩ পেসারের পাশাপাশি এক স্পিনার খেলানো হতে পারে। এনএইচ/টিআই
‘সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির’
টাইগারদের ওভাল টেস্টের একাদশ যেমন হতে পারে 
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি মাউন্ট মুঙ্গানুইয়ের বে ওভালে আগামীকাল শনিবার (বাংলাদেশ সময় ভোর ৪টা) থেকে শুরু হচ্ছে। বিদেশি ক্রিকেটারদের জন্য বিশেষ করে এশিয়ার দলগুলোর জন্য কন্ডিশন আরও কঠিন। তাই বলাই যায়, টাইগাররা কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে।  প্রথম টেস্টে একাদশ কেমন হবে, এ বিষয়ে ভিডিওবার্তা দিয়েছেন দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।  পেস ও স্পিন ইউনিটের মধ্যে দুটিকেই গুরুত্ব দিয়েই একাদশ সাজানা হতে পারে জানিয়ে তিনি বলেন, ‘চতুর্থ ও পঞ্চম দিনে উইকেটে কিছুটা স্পিন ধরবে।’ ডমিঙ্গো বলেন, বাংলাদেশ স্পিননির্ভর দল। তবে দলে ভালো পেসারও আছে। হয়তো ৩ পেসারের পাশাপাশি এক স্পিনার খেলানো হতে পারে। এনএইচ/টিআই
টাইগারদের ওভাল টেস্টের একাদশ যেমন হতে পারে 
জয় দিয়ে বছরের শেষটা রাঙালো ম্যানইউ 
প্রিমিয়ার লিগে বার্নলিকে হারিয়ে বছর শেষ করল ম্যানচেস্টার ইউনাইটেড।  বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের অষ্টম মিনিটেই স্কট ম‍্যাকটোম‍িনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ২৭ মিনিটে বেন মির আত্মঘাতী গোলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বার্নলি। জ‍্যাডন স‍্যানচোর শট তার পায়ে লেগে আচমকা জড়িয়ে যায় জালে। ৩৫ মিনিটে গোলের দেখা পেয়ে যান রোনালদোও। এর তিন মিনিটের মাথায়ই এক গোল ফেরত দিয়ে আশা জাগিয়েছিল বার্নলি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোরা।  এই জয়ে পয়েন্ট টেবিলে এক ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠে এসেছে ম্যান ইউ। ১৮ ম‍্যাচে তাদের পয়েন্ট ৩১। ২০ ম‍্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে ম‍্যানচেস্টার সিটি। তাদের সমান ম‍্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে চেলসি। ১৯ ম‍্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তিনে আছে লিভারপুল। সমান ম‍্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে চারে আর্সেনাল। আরএ/
জয় দিয়ে বছরের শেষটা রাঙালো ম্যানইউ 
টিভিতে আজ যেসব খেলা দেখবেন
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখাতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে, সেই খোঁজাখুঁজি থেকে বিরত থেকে এবার দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন। কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ কোন কোন খেলা দেখাবে, তা একনজরে দেখে নিন। ক্রিকেট বাংলাদেশ-নিউজিল্যান্ড (প্রথম টেস্ট, প্রথম দিন); সরাসরি, আগামীকাল ভোর ৪টা গাজী টিভি। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনাল ভারত-শ্রীলঙ্কা; সরাসরি, বেলা সাড়ে ১১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২। বিগ ব্যাশ লিগ অ্যাডিলেড স্ট্রাইকার্স-সিডনি থান্ডার; সরাসরি, দুপুর ২টা ১৫ মিনিট, সনি সিক্স। ফুটবল লা লিগা ভ্যালেন্সিয়া-এস্পানিওল; সরাসরি, রাত ৯টা ১৫ মিনিট, টি স্পোর্টস, এমটিভি। এসএস
টিভিতে আজ যেসব খেলা দেখবেন
আরও পড়ুন
আশা দেখাচ্ছেন মুশফিক-লিটন
কিসের এত তাড়া!
পঞ্চম দিনে কী অপেক্ষা করছে বাংলাদেশের সামনে?
৭১ রানে ৭ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ