
পঞ্চম দিনের প্রথম সেশনেই ৮ উইকেট হারিয়েছে বাংলাদেশ। চতুর্থ দিনে পাকিস্তানের দেওয়া ৩০০ রানের বিপরীতে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৭৬ রানেই ৭ উইকেট হারিয়ে শঙ্কা জাগে ফলোঅনে পড়ার।
আজ সকালে শঙ্কাটাই সত্যি হলো। মাত্র ১১ রান নিতেই ওয়াকআউট হয়ে যায় বাংলাদেশ। ফলোঅনে পড়ে আবারও ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় স্বাগতিক দল। ব্যাট করতে নেমে যেন প্রথম ইনিংসের পুনরাবৃত্তি করছিল টাইগার ব্যাটাররা।
দলীয় ২৫ রানেই ৪ উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতির আগেই ইনিংসে হারের শঙ্কা জাগে। তবে এই ধাক্কাটা সামলে নিয়েছেন মাশফিকুর রহিম ও লিটন দাস। দুজন মিলে জুটি বেঁধেছেন ৪৭ রানের।
এর আগে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অভিষিক্ত মাহমুদুল হাসান জয় দ্বিতীয় ইনিংসে ৬ রান করে বোল্ড হয়েছেন হাসান আলীর বলে। রানের খাতা খুলতে পারেননি প্রথম ইনিংসে।
সাদমান ইসলাম শাহিন আফ্রিদির বলে এলবিডব্লু হয়ে ফেরেন ২ রান করে। অধিনায়ক মুমিনুল হকেরও অসহায় আত্মসমর্পন। হাসান আলীর বলে এলবিডব্লু হয়ে রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। ফিরতে হয় ৭ রান করে।
আগের ইনিংসে ৩০ রান করা শান্ত দ্বিতীয় ইনিংসে ৬ রানে ফিরেছেন আফ্রিদির বলে ক্যাচ দিয়ে। শান্তও স্রোতে গা ভাসান ৬ রান করে আফ্রিদির বলে ক্যাচ দিয়ে।
পাকিস্তানের প্রথম ইনিংসের রান টপকাতে হলে এখনও লাগে ১৪১ রান। হাতে আছে ৬ উইকেট। বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৭২ রান।
এম/এসকে




