
ঢাকা টেস্ট দুই দিন গেল বৃষ্টিতে। প্রথম দিন আর চতুর্থ দিনে ব্যাট করার সুযোগ পেয়ে প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ৩০০ রান তোলে পাকিস্তান। তাতেই হারিয়ে দিচ্ছে বাংলাদেশকে।
বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে অলআউট হয়েছে মাত্র ৮৭ রানে। যা দেশের মাটিতে সর্বনিম্ন রান। শুধু তাই নয়, ফলোঅনেও পড়েছে স্বাগতিকরা।
প্রথম ইনিংসে সফরকারী স্পিনার সাজিদ খানের কাছে টাইগার ব্যাটারদের অসহায় আত্মসমর্পন। একাই তুলে নেন ৮ উইকেট। প্রথম ইনিংসে ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ।
হার এড়ানোর লড়াইয়ে নেমেও একই হাল বাংলাদেশের ব্যাটারদের। অবস্থা এমন যেন, উইকেটে থাকতেই চাচ্ছেন না ব্যাটাররা। প্রথম ইনিংসে অভিষিক্ত মাহমুদুল হাসান জয় রানের খাতা খুলতে পারেননি, দ্বিতীয় ইনিংসে ৬ রান করে বোল্ড হয়েছেন হাসান আলীর বলে।
সাদমান ইসলাম যেন হারিয়ে গেলেন। শাহিন আফ্রিদির বলে এলবিডব্লু হয়ে ফেরেন ২ রান করে। অধিনায়ক মুমিনুল হকেরও অসহায় আত্মসমর্পন। হাসান আলীর বলে এলবিডব্লু হয়ে রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। ফিরতে হয় ৭ রান করে। আগের ইনিংসে ৩০ রান করা শান্ত দ্বিতীয় ইনিংসে ৬ রানে ফিরেছেন আফ্রিদির বলে ক্যাচ দিয়ে।
দলের অভিজ্ঞ মুশফিকুর রহিম ও লিটন দাস ইনিংস মেরামতের হাল ধরেছেন। পাকিস্তানের প্রথম ইনিংসের রান টপকাতে হলে এখনও লাগে ১৮৮ রান। হাতে আছে ৬ উইকেট। বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৫ রান।
এম/এসকে




