
সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে নারী ক্রিকেটাররা। এবার এশিয়া কাপের মঞ্চেও দারুণ সূচনা করেছে নিগার সুলতানার দল। উদ্বোধনী ম্যাচেই থাইল্যান্ডকে ৮২ রানে অলআউট করে ৯ উইকেটের বড় ব্যবধানে জিতেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টাইগ্রেসরা।
নারীদের এমন পারফরম্যান্স দেখে মুগ্ধ জাতীয় দোলের ক্রিকেটার মুশফিকুর রহিম। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে টাইগ্রেসদের শুভকামনা জানিয়েছেন তিনি।
উইকেটরক্ষক এই ব্যাটার তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, 'এশিয়া কাপের উদ্বোধনী খেলায় জয়ী আমাদের মেয়েরা। সাবাশ, সত্যিই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মত খেলেছি। চালিয়ে যাও। মাশাআল্লাহ।'




