
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে হারিয়ে বড় দিন উদযাপন করল ভারত দল। রোববার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে লঙ্কানদের ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা।
এদিন টস জিতে সফরকারীদের ব্যাট করার নিমন্ত্রণ জানান ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়ার বোলিং আক্রমণে চাপের মধ্যে পড়েন উপল থারাঙ্গা-নিরোশান ডিকভেলারা।
দলের হয়ে সবোর্চ্চ ৩৬ রান করেন আসেলা গুনারত্নে। দাসুন সানাকা করে ২৯ ও সাদিরা সামারা উইকরামা করেন ২১ রান।
নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৫ রান করতে সক্ষম হয় থিসারা পেরারার দল।
২টি করে উইকেট নেন জয়দেব উনাদকাট ও হার্দিক পান্ডিয়া। ওয়াসিংটন সুন্দর, মোহাম্মদ সিরাজ ও কুলদিপ যাদব নেন একটি করে উইকেট।
অন্যদিকে সহজ টার্গেটে ব্যাট করতে নেমেও ৫ উইকেট পড়ে যায় স্বাগতিকদের তবে শেষ দিকে সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (১৮) ও দিনেশ কার্তিক (১৬) অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নিয়ে যায়।
ভারতের হয়ে সবোর্চ্চ ৩২ রান করেন মনিষ পান্ডে। এছাড়া ৩০ রান করেন শ্রেয়স আইয়ার।
লঙ্কানদের হয়ে দুশমান্থা চামারা ও দাসুন শানাকা নেন দুটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ১৩৫/৭ (২০)
ভারত: ১৩৯/৫ (১৯.২)
ফলাফল: ভারত ৫ উইকেটে জয়ী
ম্যাচ ও সিরিজ সেরা: জয়দেব উনাদকাট
ওয়াই/পি




