
মেসি-রোনালদো কে সেরা? তর্ক চলছেই। তবে পেলে-ম্যারাডোনা হয়তো হাঁফ ছেড়ে বেঁচেছেন যে তাদের নিয়ে এখন আর সেরার তর্কটা হয় না বললেই চলে। এর একটি কারণও আছে। মেসি-রোনালদো ফুটবলকে এমন উচ্চতায় নিয়ে গেছেন যেখানে তকমাটা এখন তাদের দিকেই ইঙ্গিত করে।
এ দুজনের মধ্যে কে সেরা? এবার এ তর্কে জড়ালেন ইতালিয়ান ক্লাব রোমার কিংবদন্তি ও জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার ফ্রান্সিস্কো টোট্টি। তবে নিজের পছন্দের ফুটবলার বেছে নিলেও বিষয়টি অপরকে জানাতে নিষেধ করেছেন। ইতালির সাবেক তারকা জানিয়েছেন তার মতে লিওনেল মেসি পৃথিবীর সেরা ফুটবলার।
টানা দুই বারের লা লিগা চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়নস লিগ জয়ে বড় অবদান রেখে বর্ষসেরা খেতাব পাওয়া ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার ফিফার বর্ষসেরার পুরস্কার ও ব্যালন ডি’অর পুরস্কার উভয়ই পকেটস্থ করেন তিনি। পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর জয়ে ছুঁয়ে ফেলেছেন মেসিকে।
এবারের মৌসুমে শুরু থেকেই দারুণ ছন্দে আছেন ক্ষুদে জাদুকর। ধারাবাহিকভাবে গোল করে যাচ্ছেন পাশাপাশি সতীর্থদের দিয়ে করাচ্ছেন। তবে শেষ সপ্তাহে লা লিগার এল ক্লাসিকোয় বার্সার কাছে ৩-০ গোলে হেরে গেছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে গোল পাননি রোনালদো। অন্যদিকে অ্যাওয়ে ম্যাচে বাজিমাত করে যান লিও মেসি। নিজে গোল করেন পাশাপাশি শেষ গোলে অবদান রাখেন।
ফলে এই সময় দিনকালটা বিশেষ ভালো যাচ্ছে না রোনালদোর। ঘরের মাঠে পারফরম্যান্স দেয়া ও ফেল করার অভিজ্ঞতা এখনও তাজা টোট্টির মনে। গ্লোব সকার পুরস্কারের অনুষ্ঠানে এসে এই খবর জানিয়েছেন তিনি। টোট্টি জানিয়েছেন, ফুটবল খেলাটায় এখন অনেক পরিবর্তন এসেছে, বেড়েছে অর্থের ঝনঝনানি।
দুবাইয়ের ইন্টারন্যাশনাল স্পোর্টস কনফারেন্সে ইতালির সাবেক এই ফরোয়ার্ড বলেন, অনেক আগের ফুটবল খেলাটা আমার খুব পছন্দ। এখন এটা কেবলই উন্মাদনা। আমার সময় ও বর্তমান সময়ের ফুটবলে অনেক পরিবর্তন এসেছে। মেসি, রোনালদো, নেইমারের মত ফুটবলাররা সব বদলে দিয়েছে। আমি আগের রোমান্টিক ফুটবলটা পছন্দ করি। এখন এটা ব্যবসা।
তিনি বলেন, রোনালদো ও নেইমারের মতো অনেক খেলোয়াড় আছে। তবে নেইমার চড়া মূল্যের একটি উদাহরণ। একজন খেলোয়াড়কে ২৫ কোটি ইউরো দেয়াটা খুবই বেশি। এটা বাস্তবতা বিবর্জিত। তবে শেষ পাঞ্চটা তিনি দিয়েছেন, বলেছেন 'মেসি এক নম্বর তবে রোনালদোকে বলবেন না।'
এএ




