হোটেল রুমে ঝগড়া, প্রেমিকার মুখে ঘুষি মারলেন খেলোয়াড়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৩ মে ২০২৫ , ০৬:১১ পিএম


মার্কিন অ্যাথলেট ফ্রেড কার্লি
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ডানিয়া বিচ-এর একটি হোটেল থেকে গ্রেপ্তার হয়েছেন অলিম্পিকে দুইবার পদকজয়ী মার্কিন অ্যাথলেট ফ্রেড কার্লি। তার বিরুদ্ধে অভিযোগ, তার প্রেমিকা অলিম্পিয়ান আলাইশা জনসনের মুখে ঘুষি মেরেছেন। বৃহস্পতিবার (১ মে) রাতে গ্র্যান্ড স্লাম ট্র্যাক সিরিজের দ্বিতীয় পর্বে অংশগ্রহণের জন্য কার্লি যখন প্রস্তুত হচ্ছিলেন, তখন এই ঘটনা ঘটে। কার্লি এবং জনসন দুজনই এই প্রতিযোগিতার জন্য নিবন্ধিত ছিলেন।

যুক্তরাষ্ট্রের ব্রাওয়ার্ড কাউন্টি শেরিফের অফিস জানায়, কার্লির বিরুদ্ধে ‘ব্যাটারি–টাচ বা স্ট্রাইক’ অভিযোগ আনা হয়েছে, যার আওতায় কাউকে ইচ্ছাকৃতভাবে শারীরিক আঘাত করা হলে অপরাধ হিসেবে গণ্য করা হয়। শুক্রবার (২ মে) কার্লিকে আদালতে তোলা হলে তিনি ১ হাজার ডলার মুচলেকায় জামিনে মুক্তি পান। 

কার্লির আইনজীবী রিচার্ড কুপার এক বিবৃতিতে বলেন, ‘আমরা আশাবাদী, এই মামলাটি দ্রুত খারিজ হবে।’

এই বিষয়ে গ্র্যান্ড স্লাম ট্র্যাক সিরিজের আয়োজকরা এক বিবৃতিতে বলেন, প্রতিযোগিতায় অংশ নেবেন না কার্লি, ‘ফ্রেড কার্লিকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন। তিনি এই সপ্তাহান্তে কোনো ইভেন্টে অংশ নিচ্ছেন না।’  

আরও পড়ুন

উল্লেখ্য, ফ্রেড কার্লি একজন বিশ্বমানের স্প্রিন্টার। তিনি ২০২০ সালের টোকিও অলিম্পিকে ১০০ মিটারে রূপা, ২০২৪ প্যারিস অলিম্পিকে ১০০ মিটারে ব্রোঞ্জ জিতেন। গত মাসে কিংস্টনে অনুষ্ঠিত গ্র্যান্ড স্লাম ট্র্যাক সিরিজের উদ্বোধনী পর্বেও অংশ নেন কার্লি।  

আরটিভি/এসকে  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission