না ফেরার দেশে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী খেলোয়াড়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৬ মে ২০২৫ , ০২:১১ পিএম


লুইস গ্যালভান
ছবি: সংগৃহীত

নিউমোনিয়ার সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লুইস গ্যালভান। ১৯৭৮ সালের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। সেই সময়ের আর্জেন্টিনা দলের ডিফেন্ডারের দায়িত্ব পালন করেন গ্যালভান। 

বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকার পর কর্দোভা শহরের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কিংবদন্তি এই ফুটবলারের বয়স হয়েছিলো ৭৭ বছর।  

১৯৭০ সালে মাত্র ১৭ বছর বয়সে ফুটবলে ক্যারিয়ার শুরু করেন গ্যালভান। ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই  আর্জেন্টিনার বিভিন্ন ক্লাবের হয়ে খেলেন তিনি। ১৯৭৫ সালে প্যান আমেরিকান গেমস দিয়ে জাতীয় দলে অভিষেক হয় এই আর্জেন্টাইন ডিফেন্ডারের। 

আর্জেন্টিনার ফুটবলের এক গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন লুইস গ্যালভান। ঘরের মাঠে ১৯৭৮ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ে তাঁর অবদান ছিল অনস্বীকার্য। বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই রক্ষণভাগের দায়িত্ব সামলান তিনি। অধিনায়ক দানিয়েল পাসারেলার সাথে তাঁর রসায়ন প্রতিপক্ষের আক্রমণকে বারবার রুখে দিয়েছে। 

আরও পড়ুন

১৯৭৮ সালের বিশ্বকাপের পর ১৯৮২ সালের বিশ্বকাপেও আর্জেন্টিনার হয়ে প্রতিনিধিত্ব করেন গ্যালভান। যদিও সেই আসরে সাফল্য পায়নি আর্জেন্টিনা। 

এরপরই, ১৯৮৩ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান আর্জেন্টিনার এই কিংবদন্তি ফুটবলার। আর ১৯৮৭ সালে পেশাদার ফুটবল থেকে পুরোপুরি অবসর নেন লুইস গ্যালভান।  

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission