স্ত্রীর অনুরোধ রাখতে পেরে খুশি সূর্যকুমার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ , ০৮:৩৯ পিএম


সূর্য কুমার
ছবি: সংগৃহীত

চলমান আইপিএলে সূর্যকুমারের ব্যাট যেন সূর্যের মতো জ্বলে উঠেছে। মনে রাখার মতো অনেকগুলো ইনিংসও খেলেছেন তিনি। কিন্তু চলতি আইপিএলে ম্যাচ সেরার পুরস্কার পাচ্ছিলেন না মুম্বাই ব্যাটার। বুধবার (২২ মে) ম্যাচে দিল্লির বিপক্ষে সেই স্বপ্ন পূরণ হয়েছে। খেলা শেষে ম্যাচ সেরার পুরস্কার হাতে নিয়ে সূর্য জানিয়েছেন, স্ত্রীর অনুরোধ রাখতে পেরে খুশি তিনি।    

পুরস্কার পেয়ে সূর্য বলেন, ‘১৩টা ম্যাচ হয়ে গেল। আজ সকালে আমার স্ত্রী একটা মিষ্টি গল্প বলেছিল। জানিয়েছিল, আমি এবার সব পুরস্কার পেয়েছি। শুধু ম্যাচ সেরার পুরস্কার পাইনি। তাই এটা আমার কাছে বিশেষ পুরস্কার। দলের দৃষ্টিভঙ্গি থেকে বলতে পারি, এই ইনিংসটা খুব দরকার ছিল। এই ট্রফিটা স্ত্রীকে উৎসর্গ করছি। ও এ ধরনের মুহূর্ত ভালবাসে। ফিরে গিয়ে একসঙ্গে আনন্দ করব।’  

এদিন দিল্লির বিপক্ষে ৪৩ বল খেলে অপরাজিত ৭৩ করেন সূর্য। সাতটি চার এবং চারটি ছয়ের মার মারেন তিনি। সেই সাথে দলকে চাপ কাটিয়ে ভাল রানে পৌঁছে দেন। এই ম্যাচে ৫৯ রানে জয় পায় মুম্বাই।

আরও পড়ুন

 

সূর্য সতীর্থের প্রশংসা করে বলেন, ‘একজন ব্যাটারকে শেষ পর্যন্ত খেলে যেতেই হত। আমরা জানতাম পরের দিকের ওভারগুলোয় বড় রান তোলা যাবে। হয়তো ১৫-২০ রানও তুলে দিতে পারব। যে ভাবে নমন (ধীর) ব্যাট করল সেটা দেখে দারুণ লেগেছে। পরের ম্যাচের আগে পাঁচ দিন হাতে রয়েছে। আপাতত এখন বিশ্রামে থাকবো।’ 

আরটিভি/এসকে  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission