এইচপির দলে সালাউদ্দিনের ছেলেসহ ডাক পেলেন যারা

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ , ১২:৪৫ পিএম


সালাউদ্দিন ও তার ছেলে নুহায়েল সানদিদ
ছবি: সংগৃহীত

শুরু হচ্ছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) ক্যাম্প। ২৮ জন ক্রিকেটারকে নিয়ে বৃৃহস্পতিবার (১২ জুন) থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত এই ক্যাম্প চলবে। বুধবার (১১ জুন) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।  

বিজ্ঞাপন

আগামী শুক্রবার, শনিবার ও রোববার তিনদিন ক্রিকেটারদের স্ক্রিনিং পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১৬ জুন চট্টগ্রামে চলে যাবেন ক্রিকেটাররা। প্রথম ধাপে ১৭ জুন থেকে ১৪ জুলাই চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ক্যাম্প। চট্টগ্রামে প্রথম ধাপের অনুশীলন শেষ করে ১৫ জুলাই রাজশাহীতে যাবে এইচপি দল। সেখানে ১৬ জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত দ্বিতীয় দফায় অনুশীলন চলবে।   

অনুশীলন ছাড়াও ইংরেজি ভাষার দক্ষতা, খাদ্যাভ্যাস, গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ, প্লেয়িং কন্ডিশন সম্পর্কে ধারণা ও দুর্নীতি বিরোধী গাইডলাইন সম্পর্কে জ্ঞান দেওয়া হবে এই ক্যাম্পে। ঢাকায় প্রথম তিনদিন তাত্ত্বিক বিষয়ের ক্যাম্পের পর চট্টগ্রাম ও রাজশাহীতে হবে স্কিল ট্রেনিং ও ম্যাচ অনুশীলন। 

বিজ্ঞাপন

এইচপিতে ডাক পেয়েছেন যারা:
ওপেনিং ব্যাটার: মাহফিজুল ইসলাম, আশিকুর রহমান শিবলি, জিসান আলম, হাবিবুর রহমান সোহান, আইচ মোল্লা, ইফতেখার হোসেন ইফতি।

মিডল অর্ডার ব্যাটার: আরিফুল ইসলাম, আহরার আমিন, প্রীতম কুমার।

বিজ্ঞাপন

স্পিনিং অলরাউন্ডার: মাহফুজুর রহমান রাব্বি, শেখ পারভেজ জীবন, রাকিবুল হাসান, ওয়াসি সিদ্দিকি, আশরাফুল হাসান।

পেস বোলিং অলরাউন্ডার: তোফায়েল আহমেদ, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আহমেদ শরিফ, আব্দুল্লাহ আল মামুন।

বিজ্ঞাপন

স্পিনার: নাঈম আহমেদ, স্বাধীন ইসলাম, নাঈম ইসলাম সাকিব, নুয়ায়েল সানদেদ।

আরও পড়ুন

পেসার: মারুফ মৃধা, রিপন মণ্ডল, মেহেদী হাসান, শফিকুল ইসলাম,  আব্দুল গাফফার, আসাদুজ্জামান পায়েল।

আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission