ওয়ানডে অধিনায়ক হয়ে যা বললেন মিরাজ

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৩ জুন ২০২৫ , ০১:০৩ পিএম


মেহেদী হাসান মিরাজ
ছবি: সংগৃহীত

প্রায় নয় বছরের অপেক্ষা শেষে জাতীয় দলের পূর্ণাঙ্গ নেতৃত্ব পেলেন মেহেদী হাসান মিরাজ। বয়সভিত্তিক ক্রিকেট থেকে ঘরোয়া মঞ্চ সবখানেই নেতৃত্বে দ্যুতি ছড়ানো এই অলরাউন্ডারকে এবার ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক হিসেবে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যায় বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘোষণা আসে, এক বছরের জন্য ওয়ানডে অধিনায়ক হয়েছেন মিরাজ। জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ দিয়েই শুরু হবে তার অধিনায়কত্বের নতুন অধ্যায়।

অধিনায়কত্ব পেয়ে উচ্ছ্বসিত মিরাজ বলেন, দেশকে নেতৃত্ব দেওয়া গর্বের। আমার প্রতি যে আস্থা রাখা হয়েছে, আমি সেটার প্রতিদান দিতে আত্মবিশ্বাসী। 

বিজ্ঞাপন

শান্তর অনুপস্থিতিতে আগেও জাতীয় দলের নেতৃত্ব সামলেছেন মিরাজ। আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্থায়ীভাবে দায়িত্ব নিয়েছিলেন তিনি। এবার সেই দায়িত্ব পেলেন স্থায়ীভাবে।

আরও পড়ুন

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেন, ব্যাট ও বল হাতে মিরাজের ধারাবাহিক পারফরম্যান্স, লড়াকু মানসিকতা ও দলকে প্রেরণা যোগানোর সামর্থ্যের কারণে বোর্ড মনে করেছে ওয়ানডে দলের রুপান্তর প্রক্রিয়ার সময়টায় সেই সবচেয়ে যোগ্য অধিনায়ক হওয়ার। আমরা বিশ্বাস করি তার টেম্পারমেন্ট ও ম্যাচিউরিটি বাংলাদেশকে সামনে নিয়ে যাবে।

বিজ্ঞাপন

২৭ বছর বয়সী এই অলরাউন্ডারকে নিয়ে এখন নতুন প্রত্যাশায় বুক বাঁধছে বাংলাদেশ ক্রিকেট।

আরটিভি/এসকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission