স্বপ্নের ক্লাবে ব্রাজিলিয়ান স্ট্রাইকার, ১০৩৮ কোটি টাকায় চুক্তি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৩ জুন ২০২৫ , ০২:২৩ পিএম


ম্যাথিউস কুনহা
ছবি: সংগৃহীত

বাল্যকালে ব্রাজিলে দাদির বাড়িতে টিভির পর্দায় প্রিমিয়ার লিগ দেখে ম্যানচেস্টার ইউনাইটেডের লাল জার্সির প্রেমে পড়েন ম্যাথিউস কুনহা। সেই স্বপ্ন এবার বাস্তবে রূপ নিয়েছে। উলভারহ্যাম্পটন ছেড়ে প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন ২৬ বছর বয়সী এই স্ট্রাইকার।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ জুন) আনুষ্ঠানিকভাবে কুনহার সঙ্গে চুক্তি সম্পন্ন করে ইউনাইটেড। পাঁচ বছরের জন্য তাকে দলে ভিড়িয়েছে ক্লাবটি, যার জন্য খরচ হয়েছে ৬২.৫ মিলিয়ন পাউন্ড (প্রায় ১০৩৮ কোটি টাকা)। চুক্তি অনুযায়ী, ২০৩১ সালের জুন পর্যন্ত তিনি থাকবেন ওল্ড ট্র্যাফোর্ডে।

বিজ্ঞাপন

স্বপ্ন পূরণে আবেগাপ্লুত কুনহা বলেন, যখন আমি ছোট ছিলাম, দাদির বাড়িতে প্রিমিয়ার লিগ দেখতাম। তখন থেকেই ইউনাইটেড আমার প্রিয় ক্লাব। লাল জার্সি গায়ে তোলার স্বপ্ন ছিল, আজ সেটা সত্যি হলো।

ইতোমধ্যে ইউনাইটেডের জার্সিতে ফটোসেশন সেরেছেন কুনহা। নতুন কোচ রুবেন আমোরিমের অধীনে কুনহাই পুনর্গঠনের প্রথম বড় চুক্তি। কোচ বদলের পরও সাফল্য না পাওয়া ইউনাইটেড এবার তার হাত ধরে ঘুরে দাঁড়াতে চায়। 

বিজ্ঞাপন

উলভসের হয়ে ৯২ ম্যাচে কুনহা করেছেন ৩৩ গোল ও ১৫ অ্যাসিস্ট। প্রিমিয়ার লিগে গত মৌসুমে তার গোলসংখ্যা ছিল ১৫টি। পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে পেয়েছেন ক্লাবস প্লেয়ার্স প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কারও। আন্তর্জাতিক পর্যায়েও আলো ছড়াচ্ছেন তিনি। সম্প্রতি প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের জয়সূচক গোলে সহায়তা করেন, যা ব্রাজিলকে ২০২৬ বিশ্বকাপের পথে এগিয়ে দিয়েছে। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

এবার দেখার পালা, কুনহার হাত ধরে ম্যানইউ কতটা সামনে এগোতে পারে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission