ক্রিকেটে আসছে নতুন নিয়ম, অবৈধ হচ্ছে যেসব ক্যাচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৪ জুন ২০২৫ , ০৪:৪০ পিএম


নতুন নিয়ম
ছবি: সংগৃহীত

ক্রিকেটে বাউন্ডারির ধারে কৌশল করে ধরা ক্যাচ নিয়ে বহুদিন ধরেই বিতর্ক। সেই বিতর্কের অবসান ঘটাতে নতুন নিয়ম আনছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি। নিয়ম কার্যকর হলে যেসব ক্যাচ আগে বৈধ ধরা হতো, এখন থেকে তা হবে ‘অবৈধ’।

বিজ্ঞাপন

নতুন নিয়ম অনুযায়ী, বাউন্ডারির বাইরে থেকে ফিল্ডাররা একবারের বেশি বল স্পর্শ করতে পারবে না। অর্থাৎ ‘বানি-হপ’ করে, লাফিয়ে বলকে বারবার শূন্যে ছুঁয়ে আবার বাউন্ডারির ভেতরে এনে তালুবন্দী করা যাবে না। শূন্যে লাফিয়ে বল স্পর্শ করা যাবে একবার, এরপর সীমানার ভেতরে ঢুকে তৎক্ষণাৎ ক্যাচ নিতে হবে।

এই নিয়মটি কার্যকর করা হবে চলতি মাসেই আইসিসির প্লেয়িং কন্ডিশনে। ২০২৫ সালের অক্টোবর থেকে এমসিসির আইনে অন্তর্ভুক্ত হবে। নিয়মটি এসেছে ২০২৩ সালের বিগ ব্যাশের এক বিতর্কিত ক্যাচ থেকে, যেখানে ব্রিসবেন হিটের মাইকেল নেসার বাউন্ডারির বাইরে থেকে বল শূন্যে ছুঁয়ে আবার ভেতরে ঢুকে ক্যাচ নিয়েছিলেন। তা নিয়ে তীব্র সমালোচনা হয়।

বিজ্ঞাপন

image

এমসিসি নতুন নিয়মে তাদের ১৯.৫.২ ধারায় সংশোধন এনেছে।

বিজ্ঞাপন

নির্দেশনায় বলা হয়েছে:
- ফিল্ডার বাউন্ডারির বাইরে থেকে সর্বোচ্চ একবার বল স্পর্শ করতে পারবে।
- যদি একাধিক ফিল্ডার মিলে ক্যাচ নেয়, তবে বল প্রথম স্পর্শ করা ফিল্ডারকে সীমানার ভেতরে ফিরতে হবে, অন্যথায় ক্যাচ বাতিল হবে।
- দ্বিতীয়বার বল স্পর্শ করলে আউট নয়, বরং রান বা বাউন্ডারির সিদ্ধান্ত হতে পারে।

আরও পড়ুন


এই নিয়ম বাউন্ডারির ধারে ক্যাচের ক্ষেত্রে স্পষ্টতা আনবে এবং ফেয়ার প্লের মান বজায় রাখবে বলে মনে করছে ক্রিকেটবিশ্ব।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission