বিকেলে বিসিবির বোর্ড সভা, আলোচনায় থাকছে যেসব বিষয়

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ , ১২:০৬ পিএম


বোর্ড সভা
ছবি: সংগৃহীত

নতুন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবার (২০ জুন) বিকেল ৩টায় বসছে তার দ্বিতীয় বোর্ড সভা। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিতব্য এই সভায় উঠে আসবে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়।

প্রধান আলোচ্য এজেন্ডা হিসেবে থাকছে বাংলাদেশের টেস্ট মর্যাদা অর্জনের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ক্রিকেট কার্নিভাল’। আগামী ২২ থেকে ২৬ জুন পর্যন্ত চলবে এই উৎসব। বিভাগীয় ও জেলা পর্যায়ে ক্রিকেট ম্যাচের পাশাপাশি ২৬ জুন মিরপুরে হবে সমাপনী অনুষ্ঠান। যেখানে অংশ নেবেন জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। 

বিসিবি পরিচালক আকরাম খান জানিয়েছেন, এই কার্নিভাল ঘিরে বিসিবি জোর প্রস্তুতি নিচ্ছে। সমাপনী দিনে মিরপুরে থাকবে বিশেষ আয়োজন। তবে বাংলাদেশ দলের বর্তমান টেস্ট স্কোয়াড শ্রীলঙ্কা সফরে থাকায় তারা অনুষ্ঠানে থাকতে পারবেন না।

আরও পড়ুন

বোর্ড সভায় আরও আলোচনা হবে কিছু বকেয়া প্রকল্প, মাঠ উন্নয়ন ও অন্যান্য প্রশাসনিক বিষয় নিয়ে।

আরটিভি/এসকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission