শান্তর চোট নিয়ে যা জানা গেল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫ , ১০:৪৪ এএম


নাজমুল হোসেন শান্ত
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ বাংলাদেশের সামনে। তবে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচের আগে দলের বড় এক দুশ্চিন্তার নাম হয়ে উঠেছেন নাজমুল হোসেন শান্ত। 

সিরিজের দ্বিতীয় ম্যাচে ফিল্ডিংয়ের সময় ডাইভ দিতে গিয়ে কোয়াড্রিসেপস মাংসপেশিতে চোট পান শান্ত। সঙ্গে সঙ্গেই মাঠ ছাড়তে হয় তাকে। এরপর থেকে তিনি দলের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। যদিও দলের ওপেনার পারভেজ হোসেন ইমন আশার কথা শোনালেও চূড়ান্ত সিদ্ধান্ত ম্যাচের আগেই জানা যাবে।

সোমবার (৭ জুলাই) পাল্লেকেল্লেতে সংবাদ সম্মেলনে এসে ইমন বলেন, শান্ত ভাই এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছেন। তবে তিনি খেলতে পারবেন কি না, সেটা এখনই বলা যাচ্ছে না। সিদ্ধান্ত ম্যাচের আগে নেওয়া হবে।

দলের পারফরম্যান্স নিয়েও মুখ খোলেন ইমন। জানান, উইকেটে থিতু হয়েও ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারায় কিছুটা হতাশা আছে দলে। বিশেষ করে হৃদয় রানআউট এবং নিজের ব্যক্তিগত পারফরম্যান্স নিয়েও আক্ষেপ করেন তিনি।

‘আমি ভালো শুরু পেয়েছিলাম, কিন্তু সেট হয়েও আউট হওয়া খুব হতাশাজনক ছিল। উইকেট ভালো ছিল, বড় ইনিংস খেলার সুযোগ ছিল—বলেন ইমন।

আরও পড়ুন

প্রসঙ্গত, প্রথম ওয়ানডেতে জয়ের সম্ভাবনা জাগিয়েও হেরে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ১৬ রানের দারুণ জয় তুলে নেয় টাইগাররা। ফলে আজকের ম্যাচটি হয়ে উঠেছে সিরিজ নির্ধারণী। এই ম্যাচে শান্ত খেলতে না পারলে ব্যাটিং অর্ডারে আসতে পারে বড় পরিবর্তন। টাইগার ভক্তদের এখন একটাই প্রার্থনা শান্ত যেন সুস্থ হয়ে মাঠে নামতে পারেন এবং দেশের প্রথম শ্রীলঙ্কা সফরের ওয়ানডে সিরিজ জয়েও রাখতে পারেন অবদান।

খেলা শুরু: আজ বিকেল ৩টা,ভেন্যু: পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়াম
সম্প্রচার: টি-স্পোর্টস। 

আরটিভি/এসকে  -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission