চার দেশের প্রতিষ্ঠানের হাতে গেল সম্প্রচার স্বত্ব

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

শনিবার, ১২ জুলাই ২০২৫ , ০৮:৫৮ পিএম


চার দেশের প্রতিষ্ঠানের হাতে সম্প্রচার স্বত্ব
ছবি: সংগৃহীত

চলতি বছর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে শুরুতে অনিশ্চয়তা থাকলেও শেষপর্যন্ত তা বিক্রি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে কত টাকায় স্বত্ব বিক্রি হয়েছে, তা এখনই প্রকাশ করতে চায় না বোর্ড।

বিজ্ঞাপন

শনিবার (১২ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, টিভি স্বত্বের বিষয়টা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমেই জানানো হবে। শুরুতে আমরা নির্ধারিত অর্থ পাইনি। পরে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে নির্ধারিত অর্থের সমান অর্থই পাওয়া গেছে।

তিনি আরও জানান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও যুক্তরাজ্যের চারটি ভিন্ন প্রতিষ্ঠানকে সম্প্রচার স্বত্ব দেওয়া হয়েছে। সবকিছু চূড়ান্ত হয়েছে, এখন কেবল চুক্তির আনুষ্ঠানিকতা বাকি।

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে ধার্য করা ৪ কোটির কাছাকাছি মূল্যেই স্বত্ব বিক্রি হয়েছে জানিয়ে মিঠু বলেন, বিডিংয়ের মাধ্যমে আমরা কাঙ্ক্ষিত মূল্য পাইনি। যারা আগ্রহ দেখিয়েছিল, তাদের সঙ্গে আলাপ করে অঞ্চলভিত্তিকভাবে স্বত্ব দিয়ে দেওয়া হয়েছে।

সম্প্রচারে আগ্রহ কমে যাওয়ার বিষয়ে তিনি বলেন, পারফরম্যান্স অবশ্যই একটি কারণ হতে পারে। তবে শুধু তা-ই নয়, দেশের সামগ্রিক পরিস্থিতিও বিবেচ্য। ফুটবলের উত্থান, নতুন প্রবাসী ফুটবলারদের নিয়ে আলোচনাও এর একটি কারণ হতে পারে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমাদের পক্ষ থেকেও কিছুটা দেরি হয়েছে পাকিস্তান সিরিজ নিয়ে কাজ শুরু করতে। জিম্বাবুয়ে সিরিজেও একই সমস্যা হয়েছিল। তবে আগস্ট-সেপ্টেম্বর থেকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে এগোবো। তখন এমন জটিলতা থাকবে না।

আরও পড়ুন

উল্লেখ্য, জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজের সম্প্রচার স্বত্ব কিনতে আগ্রহ দেখায়নি কোনো প্রতিষ্ঠান। বাধ্য হয়ে সেই সিরিজ বিটিভিতে সম্প্রচার করে বিসিবি। পাকিস্তান সিরিজে অবশেষে কিছুটা স্বস্তি পেলো দেশের ক্রিকেট বোর্ড।
 

আরটিভি/এসকে -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission