সাকিবের সঙ্গে আলোচনায় বসবেন বিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৪ জুলাই ২০২৫ , ০৯:০৪ পিএম


সাকিবের সঙ্গে আলোচনায় বসবেন বিসিবি সভাপতি

গ্লোবাল সুপার লিগের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় এসেছিলেন সাকিব আল হাসান। গুঞ্জন শোনা যাচ্ছে, সাকিবকে জাতীয় দলে ফেরাতে বিসিবিতে আলোচনাও শুরু হয়েছে। এবার সাকিবের সঙ্গে কথা বলে বিষয়টির সমাধান করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বিজ্ঞাপন

আমিনুল ইসলাম বলেন, সাকিবের সঙ্গে আমাদের এখনও আনুষ্ঠানিকভাবে যোগাযোগ হয়নি। আমি আগেও বলেছি এই কাজটা নির্বাচকদের এবং নির্বাচকরাই সিদ্ধান্ত নেবে। আমার দায়িত্ব হচ্ছে, আমি ক্রিকেট বোর্ড চালাই, দল নির্বাচন করি না।

আরও পড়ুন

সাকিবকে দলে ফেরানোর নিশ্চয়তা দেওয়ার এখতিয়ার না থাকলেও তার সঙ্গে আলোচনার আশ্বাস দিয়েছেন এই সাবেক ক্রিকেটার। তিনি বলেন, সাকিব অ্যাভেইলেবল খেলোয়াড়। যেহেতু সে সব ফরম্যাট থেকে অবসর নেয়নি। তার সঙ্গে কথা বলব এবং বলার পর সিদ্ধাস্ত নিতে পারব।

বিজ্ঞাপন

গত এক বছর ধরেই সাকিবের দলে ফেরা নিয়ে চরম নাটকীয়তা চলছে। বোলিং অ্যাকশনে সমস্যার সময় বোর্ডের যুক্তি ছিল, শুধু ব্যাটার সাকিবকে তারা দলে দেখেন না। তাই দেশের বাইরেও সুযোগ পাওয়া বন্ধ হয় সাকিবের। 

তবে ফিরে এসে ভালো পারফর্ম করে আবারও বোর্ডের দরজায় কড়া নাড়ছেন সাকিব। তবে নানা জটিলতার কারণে সেটাকে আদৌ বাস্তবে রূপ দেওয়া সম্ভব হবে কিনা, সেটাই চিন্তার বিষয়। 

বিজ্ঞাপন

আরটিভি/এসআর -টি

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission