জানা গেল ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা প্রকাশের তারিখ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ , ০১:৫১ পিএম


ব্যালন ডি’অর
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর। ২০২৪-২৫ মৌসুম শেষে এবার কে জিতবেন এই কাঙ্ক্ষিত স্বীকৃতি, তা জানা যাবে আগামী ২২ সেপ্টেম্বর। তার আগে ৭ আগস্ট প্রকাশ পাবে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা জানিয়েছে আয়োজক ফ্রান্স ফুটবল।

বিজ্ঞাপন

পুরস্কারের জন্য বিবেচনায় থাকে শেষ মৌসুমের পারফরম্যান্স। তিনটি বিষয়কে দেওয়া হয় সর্বোচ্চ গুরুত্ব ব্যক্তিগত নৈপুণ্য, দলীয় অর্জন এবং ফেয়ার প্লে। নির্বাচিত ৩০ জনের তালিকা থেকে বিজয়ী নির্ধারিত হবেন ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ দেশের একজন করে ফুটবল সাংবাদিকের ভোটে। তারা প্রতিটি পছন্দের খেলোয়াড়কে ১৫ থেকে শুরু করে ১ পয়েন্ট পর্যন্ত দিতে পারবেন। সব পয়েন্ট যোগ করে বের করা হয় বিজয়ী। সমান পয়েন্ট হলে বেশি ১৫ পয়েন্ট পাওয়া সংখ্যাকে বিবেচনায় নেওয়া হয়।

এবারের দৌড়ে উসমান ডেম্বেলে আছেন ফেবারিটের তালিকায় সবার ওপরে। মৌসুমজুড়ে তার গোলসংখ্যা ৩৮, সঙ্গে ১৪টি অ্যাসিস্ট। ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি দলে দেম্বেলে জিতেছেন ৪টি শিরোপা, একটি ফাইনালে তুলেছেন দলকে। তার কাছাকাছি নেই কেউই অন্তত গোল-অ্যাসিস্ট আর ট্রফির হিসেবে। তাই অনেকেই মনে করছেন, এবার হয়তো ট্রফিটা উঠবে এই ফরাসির হাতেই।

বিজ্ঞাপন

ডেম্বেলের ঠিক পেছনেই চমক হয়ে আসছেন ভিতিনিয়া। মৌসুমের শুরুর দিকে তেমন আলোচনায় না থাকলেও শেষভাগে এসে বদলে দিয়েছেন চিত্র। দেম্বেলের সমান সাফল্য পিএসজির হয়ে তারও। সঙ্গে আছে নেশনস লিগের শিরোপা, যা তাকে সম্ভাব্য বিজয়ীর তালিকায় আরও এগিয়ে দিয়েছে।

তৃতীয় অবস্থানে আছেন মোহাম্মদ সালাহ। তার মৌসুম শেষ হয়েছে ২৯ গোল ও ১৮ অ্যাসিস্টে। গোল এবং অ্যাসিস্ট মিলিয়ে ৪৭ যা ভেঙেছে ৩০ বছরের পুরোনো লিগ রেকর্ড। তিনি জিতেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট ও প্লে মেকার অ্যাওয়ার্ড।

বিজ্ঞাপন

অন্যদিকে, ক্যারিয়ার সেরা মৌসুম পার করলেও রাফিনিয়া দলগত অর্জনের দিক দিয়ে পিছিয়ে। বার্সেলোনার হয়ে ৩৪ গোল ও ২২ অ্যাসিস্ট করলেও ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ না পাওয়া এবং চ্যাম্পিয়ন্স লিগ ব্যর্থতা তার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।

আরও পড়ুন

এই তালিকায় আছেন বার্সেলোনার বিস্ময়বালক লামিনে ইয়ামালও। সদ্য ১৮ পেরুনো এই স্প্যানিয়ার্ডের অ্যাসিস্টের দিক দিয়ে মৌসুম ছিল দারুণ। যদিও এবার হয়তো ট্রফিটা তার হাতে উঠছে না, তবে ভবিষ্যতে ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার হয়ে উঠবেন এমনটা বলছেন বিশ্লেষকেরা। 

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission