চুক্তির মেয়াদ ও বেতন বাড়ল সালাউদ্দিনের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ০৭:৪৯ পিএম


চুক্তির মেয়াদ ও বেতন বাড়ল সালাউদ্দিনের
ছবি: সংগৃহীত

গত বছরের নভেম্বরে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন তিনি। তার সঙ্গে চুক্তির মেয়াদ ছিল চলতি বছরের মার্চ পর্যন্ত। মেয়াদ শেষ হলেও শ্রীলঙ্কা ও পাকিস্তান সিরিজে দায়িত্ব পালন করছিলেন তিনি। তবে এশিয়া কাপের আগেই সালাউদ্দিনের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

নতুন চুক্তিতে ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত বেড়েছে তার মেয়াদ। একইসঙ্গে বাড়ানো হয়েছে তার বেতনও। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিসিবির সূত্রের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে দেশের বেসরকারি একটি গণমাধ্যম।

আরও পড়ুন

ধারণা করা হচ্ছে, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখেই সালাহউদ্দিনের সঙ্গে এই লম্বা সময়ের চুক্তি করেছে বিসিবি।

প্রাথমিক নিয়োগে সালাউদ্দিনের বেতন নির্ধারণ করেছিলেন সাবেক বিসিবি প্রধান ফারুক আহমেদ। আগের চুক্তিতে ৭ লাখ থেকে সর্বোচ্চ ৮ লাখ টাকার মধ্যে বেতন পেতেন সালাউদ্দিন। নতুন চুক্তিতে বেতন বেড়ে হয়েছে ৯ লাখ ৬১ হাজার টাকা।
 
কদিন আগেই বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছিলেন সালাহউদ্দিনকে পরিবর্তনের কোনো চিন্তা নেই তাদের। তবে বিসিবির পক্ষ থেকে সালাউদ্দিনের সঙ্গে চুক্তি বাড়ানোর বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। 

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission