জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ, ব্রহ্মপুত্র জোনে জয় দিয়ে টাঙ্গাইলের শুভ সূচনা

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

শুক্রবার, ২২ আগস্ট ২০২৫ , ০৫:৫৫ পিএম


জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপ
ছবি: সংগৃহীত

'তারুণ্যের উৎসব' উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপের ব্রহ্মপুত্র জোনের খেলা শুক্রবার (২২ আগস্ট) টাঙ্গাইলে শুরু হয়েছে। শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধনী দিনে পুরুষ ও নারী উভয় বিভাগেই দাপুটে জয় পেয়েছে স্বাগতিক টাঙ্গাইল জেলা। 

বিজ্ঞাপন

পুরুষ বিভাগে ৭টি এবং নারী বিভাগে ৬টি দল দুই গ্রুপে ভাগ হয়ে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে দর্শকদের নজর কেড়েছে টাঙ্গাইলের দুর্দান্ত পারফরম্যান্স। পুরুষদের ম্যাচে তারা মানিকগঞ্জকে ৪৪-১২ পয়েন্টের বিশাল ব্যবধানে হারিয়েছে।

অন্যদিকে, নারীদের খেলায় টাঙ্গাইল ৫৪-৮ পয়েন্টের বড় ব্যবধানে গাজীপুরকে পরাজিত করে। দুটি ম্যাচেই টাঙ্গাইলের খেলোয়াড়রা তাদের শক্তির প্রমাণ দিয়েছেন। এই প্রতিযোগিতা আগামী রবিবার (২৪ আগস্ট) পুরুষ ও নারী উভয় বিভাগের ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে।

বিজ্ঞাপন

প্রতিযোগিতার উদ্বোধন করেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আব্দুল হক। এছাড়া, কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মনির হোসেন এবং সদস্য মাসুদুর রহমান চুন্নুও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

উল্লেখ্য, এবারের জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ পুরো দেশকে আটটি জোনে ভাগ করে অনুষ্ঠিত হচ্ছে। ব্রহ্মপুত্র জোনের আগে পদ্মা ও তিস্তা জোনের খেলা সফলভাবে সম্পন্ন হয়েছে। জোনাল পর্যায়ের খেলা শেষে প্রতিটি জোনের বিজয়ী দলগুলোকে নিয়ে আন্তঃজেলা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। সেখান থেকে সেমিফাইনালিস্ট চারটি দল সার্ভিসেস দলের সাথে জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নেবে।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission