হারিস রউফের ‘বিমান’ ভঙ্গি ও ‘৬-০’ ইঙ্গিত নিয়ে তোলপাড়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ , ০২:০৪ পিএম


হারিস রউফ
ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ব্যাট-বলের লড়াই ছাড়াও মাঠের বাইরের উত্তেজনা। এশিয়া কাপ সুপার ফোরে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইতেও হলো তাই। তবে এবার আলোচনায় উঠে এসেছেন পাকিস্তানের ফাস্ট বোলার হারিস রউফ।

বিজ্ঞাপন

ম্যাচ চলাকালে বাউন্ডারিতে ফিল্ডিং করতে গিয়ে ভারতীয় দর্শকদের উসকানিতে সাড়া দেন তিনি। গ্যালারির দিকে তাকিয়ে আঙুল তুলে ‘৬-০’ দেখান এবং হাত দিয়ে যুদ্ধবিমান উড়ে গিয়ে ভেঙে পড়ার ভঙ্গি করেন। তার এই ইঙ্গিত যে পাকিস্তান বিমানবাহিনীর সাম্প্রতিক অভিযানের সঙ্গে সম্পর্কিত, তা স্পষ্ট হয়ে যায়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত মে মাসে পাকিস্তান ‘অপারেশন বুনইয়ান-উম-মারসুস’-এ ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে, যার মধ্যে ফ্রান্সের তৈরি রাফালও ছিল বলে জানানো হয়। হারিস রউফের এই ইঙ্গিত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। পাকিস্তানি সমর্থকরা একে সাহসী পদক্ষেপ হিসেবে দেখলেও, ভারতীয় সমর্থকরা তীব্র সমালোচনা করেছেন।

আরও পড়ুন

তবে মাঠের লড়াইয়ে জয় পায় ভারত। পাকিস্তানের ১৭১ রানের জবাবে ওপেনার অভিষেক শর্মার বিধ্বংসী ব্যাটিংয়ে সহজ জয় নিশ্চিত করে মেন ইন ব্লু। মাত্র ৩৯ বলে ৭৪ রান করে দলকে জয়ের ভিত গড়ে দেন অভিষেক। শেষ পর্যন্ত সাত বল হাতে রেখেই ৬ উইকেটে ম্যাচ জেতে ভারত।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission