
যুক্তরাষ্ট্রের মাইনর লিগে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও তার জাদু দেখালেন। বৃষ্টির কারণে মাত্র পাঁচ ওভারের সংক্ষিপ্ত ম্যাচে সাকিবের বল হাতে অসাধারণ পারফরম্যান্সের কারণে দলের সহজ জয় নিশ্চিত হয়।
পরমবীর ক্রিকেট কমপ্লেক্সে আটলান্টা লাইটেনিংয়ের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় সাকিবের দল আটলান্টা ফায়ার। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে নামা সাকিব প্রথম ওভারে নিজের চতুর্থ বলে নিকোলাস কীর্তনকে ফিরিয়ে দেন। ওই ওভারে তিনি মাত্র ৪ রান দেন।
চতুর্থ ওভারে আবার বোলিংয়ে এসে দ্বিতীয় বলেই হিথ রিচার্ডসকে আউট করেন। সবমিলিয়ে দুই ওভারে মাত্র ৬ রান খরচায় ২ উইকেট শিকার করেন সাকিব। এদিকে ড্রাইসডেল তৃতীয় ওভারে জোড়া উইকেট তুলে নেন।
সাকিবের নিয়ন্ত্রিত বোলিংয়ে আটলান্টা লাইটেনিং পাঁচ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ১৯ রানে অলআউট হয়। ২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আটলান্টা ফায়ার মাত্র ১৫ বল হাতে রেখেই ইনিংসের তৃতীয় ওভারে ১০ উইকেটের বিশাল জয় নিশ্চিত করে।
আরটিভি/এসকে




