
নানা বাধা পেরিয়ে অবশেষে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচন। আর এই নির্বাচন দিয়ে নতুন কমিটি পেতে যাচ্ছে দেশের ক্রিকেট। ইতোমধ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে। আর দিনের শুরুতেই বিসিবি নির্বাচনে ভোট দিলেন আমিনুল ইসলাম বুলবুল।
এর আগে, সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচন। এদিন নির্ধারিত সময় সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে।
বিসিবির গঠনতন্ত্র অনুসারে পরিচালনা পর্ষদের নির্বাচন মূলত তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়ে থাকে। জেলা ও বিভাগ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন নিজ নিজ বিভাগের কাউন্সিলরদের ভোটে।
ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক হবেন।
ক্যাটাগরি-১ এ মোট কাউন্সিলর ৭১ জন। আর এখানে ১০টি পরিচালক পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন ১৫ জন কাউন্সিলর।
ক্লাব ক্যাটাগরি বা ক্যাটাগরি-১ থেকে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন ৭৬ জন কাউন্সিলরের ভোটে। আর এই ১২টি পদের জন্য লড়াই করবেন ১৬ জন কাউন্সিলর।
অন্যদিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা নিয়ে গঠিত তৃতীয় ক্যাটাগরির ৪৫ জন কাউন্সিলরের ভোটে পরিচালক হবেন একজন। এখানে কঠিন লড়াইয়ের আভাস পাচ্ছে ক্রিকেট ভক্তরা। যেখানে লড়াই করছেন দেশের ক্রিকেটের দুই অতিপরিচিত মুখ দেবব্রত পাল ও খালেদ মাসুদ পাইলট।
আরটিভি/এসকে/এস




