বিপিএলে বিদেশি ক্রিকেটারদের বিষয়ে যা বললেন ফারুক আহমেদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ , ১১:৩৫ এএম


বিপিএলে বিদেশি ক্রিকেটারদের বিষয়ে যা বললেন ফারুক আহমেদ
ছবি: সংগৃহীত

বিপিএলে অংশগ্রহণ করতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর জন্য এক্সপ্রেশন্স অব ইন্টারেস্ট আহ্বান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের ১০টি অঞ্চলের নামের ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ক্রাইটেরিয়া পূরণ করা পাঁচটি প্রতিষ্ঠানকে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি দেওয়া হবে।

বিজ্ঞাপন

বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, এবারও বিপিএলে কোনো বিদেশি প্রতিষ্ঠান অংশ নিতে পারবে না। তিনি জানান, এটা মনে হয় এবারও ছাড়ে নাই।

বিদেশি খেলোয়াড় না পাওয়া সম্পর্কে ফারুক বলেন, ভালো মানের বিদেশি ক্রিকেটার না পাওয়ার প্রধান কারণ হলো সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) টুর্নামেন্টের সঙ্গে সূচি সংঘর্ষ। বিদেশি ক্রিকেটারের ব্যাপার বলতেই হবে। আমাদের সবচেয়ে বড় অসুবিধা হবে যদি আইএল টি-টোয়েন্টি, যা দুবাইয়ে হয়, সেটার সঙ্গে ক্ল্যাশ ঘটে। কারণ ওই টুর্নামেন্টে ৯ জন বিদেশি খেলোয়াড় খেলেন। যদি ক্ল্যাশ না করি, তাহলে বিপিএলে বেশি বিদেশি খেলোয়াড় পাওয়া যাবে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, পাকিস্তানি ক্রিকেটারদের বিদেশি লিগে খেলার জন্য এনওসি (No Objection Certificate) দেবে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে ফারুকের মতে, অন্য দেশের খেলোয়াড়রা সেটা পূরণ করবে। পাকিস্তানি খেলোয়াড়দের এনওসির সমস্যা রয়েছে, তবে শ্রীলঙ্কান খেলোয়াড়দের বিষয়ে নির্দিষ্ট সময় এখনও ঠিক নয়। এটা অবশ্যই উদ্বেগের বিষয়। তবে আইএল টি-টোয়েন্টির সঙ্গে ক্ল্যাশ না হলে বিষয়টি সম্ভবপর হবে।

আরও পড়ুন

ফারুক আরও উল্লেখ করেন, পাকিস্তানি ক্রিকেটাররা সবসময় আমাদের এখানে ডমিনেট করে, তবে হয়তো এবার সেটা অন্য দেশের খেলোয়াড়রা পূরণ করবে।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission