আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা প্রায় শেষ পর্যায়ে। সেমিফাইনাল নিশ্চিত করার জন্য প্রতিটি ম্যাচ এখন গুরুত্বপূর্ণ, এবং প্রতিটি দলেরই শেষ চারে জায়গা পাকা করতে বাকি খেলাগুলোতে জয়ের বিকল্প নেই।
বর্তমান পয়েন্ট টেবিলের অবস্থা অনুযায়ী:
অস্ট্রেলিয়া : ৭ পয়েন্ট, নেট রান রেট +১.৩৫৩
অস্ট্রেলিয়া এখনও অপরাজিত। নিউজিল্যান্ড, পাকিস্তান ও ভারতকে হারিয়ে তারা শক্ত অবস্থানে রয়েছে। বিশেষ করে ভারতের বিপক্ষে নারী ওয়ানডের ইতিহাসে সর্বোচ্চ ৩৩১ রানের লক্ষ্য তাড়া করে জয় তাদের ব্যাটিং ও বোলিংয়ের গভীরতা প্রমাণ করেছে।
ইংল্যান্ড : ৬ পয়েন্ট, নেট রান রেট +১.৮৬৪
তিনটি ম্যাচে তিনটি জয়, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে পরাজিত করে ইংল্যান্ড সেমিফাইনালের কাছাকাছি। অধিনায়ক ন্যাট স্কিভার-ব্রান্টের অসাধারণ ফর্ম দলের মূল শক্তি।
দক্ষিণ আফ্রিকা : ৬ পয়েন্ট, নেট রান রেট -০.৬১৮
ইংল্যান্ডের কাছে পরাজয় হলেও নিউজিল্যান্ড, ভারত ও বাংলাদেশকে হারিয়ে তারা তৃতীয় স্থানে আছে। তাজমিন ব্রিটস, লাউরা ওয়লভার্ড্ট ও নাডিন দে ক্লার্কের পারফরম্যান্স প্রশংসনীয়।
ভারত : ৪ পয়েন্ট, নেট রান রেট +০.৬৮২
দুটি ম্যাচ হেরে চাপের মধ্যে থাকা ভারতও শেষ চারে টিকে আছে। স্মৃতি মন্ধানা, রীচা ঘোষসহ দলের ব্যাটার-বোলাররা জয় নিশ্চিত করতে পরবর্তী ম্যাচগুলোতে ভালো খেলতে হবে।
নিউজিল্যান্ড : ৩ পয়েন্ট, নেট রান রেট -০.২৪৫
বাংলাদেশকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়লেও বাকি ম্যাচগুলোতে তাদের জন্য কঠিন লড়াই বাকি।
বাংলাদেশ : ২ পয়েন্ট, নেট রান রেট -০.২৬৩
পাকিস্তানকে হারিয়ে ইতিবাচক সূচনা হলেও পরবর্তী তিনটি ম্যাচে হারে চাপের মুখে। তরুণ বোলার মারুফা আক্তারের ৬ উইকেটই একমাত্র সান্ত্বনা।
শ্রীলঙ্কা : ২ পয়েন্ট, নেট রান রেট -১.৫২৬
বৃষ্টির কল্যাণে দুই পয়েন্ট পেলেও বাকি ম্যাচগুলো জিততে হবে শেষ চারে যাওয়ার জন্য।
পাকিস্তান : ০ পয়েন্ট, নেট রান রেট -১.৮৮৭
এখনো কোনো জয় নেই। অন্তত একটি জয় নিয়েই তারা গ্রুপ পর্ব শেষ করার লক্ষ্য রাখছে।
গ্রুপ পর্বের এই শেষ সময়ে প্রতিটি ম্যাচ সেমিফাইনালের সমীকরণ বদলে দিতে পারে। শেষ পর্যন্ত কোন চারটি দল সেমিফাইনালে পৌঁছাবেএটাই এখন প্রধান উত্তেজনার বিষয়।
আরটিভি/এসকে




