শেষ ইচ্ছার কথা জানালেন সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ , ০২:০৭ পিএম


সাকিব আল হাসান
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র সাকিব আল হাসান জানালেন তার শেষ ইচ্ছার কথা হোম অব ক্রিকেট মিরপুরে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে চান তিনি।

বিজ্ঞাপন

ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এই অধিনায়ক বলেন, তিনি এখনও আনুষ্ঠানিকভাবে ক্রিকেটের কোনো ফরম্যাট থেকেই অবসর নেননি।

সাকিব বলেন, না, সত্যি বলতে কোনো ফরম্যাট থেকে আনুষ্ঠানিকভাবে আমি এখনো বিদায় নেইনি। অবশ্যই, (মিরপুরে শেষ ম্যাচ খেলা) এটা যতটা না আমার জন্য, এর চেয়ে বেশি তাদের (সমর্থকদের) জন্য।

বিজ্ঞাপন

গত বছর ভারতের বিপক্ষে সিরিজ চলাকালে টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব। নিজের শেষ টেস্টটা দেশের মাটিতে খেলতে চেয়েছিলেন তিনি। সরকারের অনুমতি পেয়ে মিরপুর টেস্টের দলে নামও উঠেছিল তার।

কিন্তু রাজনৈতিক অস্থিরতা ও বিরোধীদের আন্দোলনের কারণে সেই পরিকল্পনা আর বাস্তবায়ন হয়নি। যুক্তরাষ্ট্র থেকে দুবাই পর্যন্ত এসে শেষ পর্যন্ত দেশে ফিরতে পারেননি সাকিব। ফলে তার বিদায়ী টেস্টও অনিশ্চয়তার মধ্যেই থেকে যায়।

বিজ্ঞাপন

বাংলাদেশে ক্ষমতার পরিবর্তনের পর থেকে জাতীয় দলে সাকিবের অধ্যায় কার্যত থেমে আছে। সাবেক সংসদ সদস্য হিসেবে আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত থাকার কারণে জুলাই গণঅভ্যুত্থানের পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়, যার মধ্যে হত্যা মামলাও রয়েছে।

এ অবস্থায় দেশে ফেরার সুযোগ নেই সাকিবের। বর্তমানে স্ত্রী ও সন্তানদের সঙ্গে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

বিজ্ঞাপন

জাতীয় দলে না থাকলেও সাকিব এখনও ক্রিকেট থেকে দূরে নন। তিনি খেলছেন বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ও স্থানীয় লিগে। সম্প্রতি অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে, যেখানে তিনিই ছিলেন সবচেয়ে বড় তারকা।

সাকিব বলেন, সত্যি বলতে আমি খুব উপভোগ করেছি। অনেক লোকাল প্লেয়ারের সাথে পরিচয় হয়েছে, যাদের ক্যারিয়ারের শুরুতে দেখেছিলাম। অনূর্ধ্ব-১৯ সময়ের মতো আবারও ক্রিকেটীয় পরিবেশে ফিরতে ভালো লেগেছে।

আরও পড়ুন

সবশেষে সাকিবের আশা যেভাবেই হোক, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেই বিদায় নিতে চান তিনি।
বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফল এই অলরাউন্ডার সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়ে দেশেই শেষবারের মতো মাঠে নামতে চান এটাই তাঁর শেষ ইচ্ছা।


আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission