যে কারণে চাকরি ছাড়লেন বাংলাদেশের ফিটনেস ট্রেনার নাথান কেলি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ , ০১:৪৯ পিএম


নাথান কেলি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফিটনেস ট্রেনার নাথান কেলি পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। বিসিবির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হতে এখনও ছয় মাস বাকি থাকলেও অস্ট্রেলিয়ান এই ট্রেনার আগেই পদত্যাগ করেছেন।

বিজ্ঞাপন

২০২৩ সালের এপ্রিলে দুই বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যুক্ত হয়েছিলেন কেলি। তার অধীনে বাংলাদেশের ক্রিকেটাররা পরিচিত হয় নতুন ধরনের ফিটনেস পদ্ধতির সঙ্গে। যা ছিল প্রচলিত ইয়ো ইয়ো টেস্ট বা বিপ টেস্টের চেয়ে আলাদা। বিশেষ করে শান্ত, রিশাদ ও তানজিমরা কেলির চালু করা ‘টাইম ট্রায়াল’ ফিটনেস পরীক্ষায় উল্লেখযোগ্য উন্নতি দেখিয়েছিলেন। 

বিসিবি সূত্রে জানা গেছে, প্রথমে মৌখিকভাবে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন কেলি। পরে ই-মেইলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়ে দেন তিনি। তার অনুপস্থিতিতে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফিটনেস কোচের দায়িত্ব পালন করছেন ইফতেখার ইফতি। বিসিবি জানিয়েছে, শিগগিরই নতুন ফিটনেস কোচ নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

গত ২৪ সেপ্টেম্বর বাবা হয়েছেন নাথান কেলি। সন্তান জন্মের সময় স্ত্রী ও পরিবারের পাশে থাকার জন্য এশিয়া কাপ চলাকালীন ছুটি নিয়েছিলেন তিনি। এরপর থেকে আর জাতীয় দলের সঙ্গে যোগ দেননি। ধারণা করা হচ্ছে, পরিবারকে সময় দেওয়ার উদ্দেশ্যেই চূড়ান্তভাবে বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission