ইংল্যান্ডকে হারিয়ে এক ম্যাচ আগেই নিউজিল্যান্ডের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ , ০৩:৩৮ পিএম


নিউজিল্যান্ড
ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ড ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করেছে। হ্যামিল্টনে অনুষ্ঠিত ম্যাচে ইংল্যান্ডকে ৩৬ ওভারে ১৭৫ রানে গুটিয়ে দেন কিউই বোলাররা।

বিজ্ঞাপন

ইংল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে হ্যারি ব্রুক ৩৪ এবং জেমি ওভারটন ৪২ রানে ব্যাতিক্রম ছিলেন। জো রুট ২৫ এবং বেথেল ১৮ রানে আউট হন। নিউজিল্যান্ডের পেসার ব্লেয়ার টিকনার ৮ ওভারে ৩৪ রান খরচে ৪ উইকেট শিকার করেন। নাথান স্মিথ ২ উইকেট নেন।

টার্গেট তাড়া করতে নেমে কিউইরা হাল ধরেন রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসন। রবীন্দ্র ৫৪ রানে অর্ধশতক অর্জন করেন। শেষ পর্যন্ত ড্যারিল মিচেল ৫৬ ও মিচেল স্যান্টনার ৩৪ রানে অপরাজিত থেকে ১০১ বল হাতে রেখে দলের ৫ উইকেটের সহজ জয় নিশ্চিত করেন। ইংল্যান্ডের পক্ষে জোফরা আর্চার ৩ উইকেট নেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী শনিবার (১ নভেম্বর) ওয়েলিংটনে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission