
মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনাকে হারালেও এখনও আলোচনায় রয়েছেন রিয়ালের তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র। আলোনসোর সিদ্ধান্তের উপর ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ও ম্যাচ শেষে ইয়ামালের সঙ্গে বিতর্কে জড়ানোয় সমালোচনার শিকার হয়েছেন তিনি। তবে এর মাঝেই নিজের ব্যক্তিগত জীবনের কিছু মুহূর্ত সামনে এনেছেন এই ব্রাজিলিয়ান তারকা।
এল ক্লাসিকো শেষে প্রেমিকা ভার্জিনিয়া ফনচেস্কাকে নিয়ে মোনাকো ভ্রমণে গিয়েছিলেন ভিনি। সেখানে তারা ভালো সময় কাটিয়েছেন। যার বেশকিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন দুই জন।
ভিনিসিয়ুস এবং ফনচেস্কা উভয়েই মোনাকোতে তাদের হোটেল রুমের একটি ছবি পোস্ট করেছেন, যা গোলাপের পাপড়ি এবং বেলুন দিয়ে সজ্জিত ছিল।
ফনচেস্কার পোস্টের মাত্র কয়েক মিনিট পরে, ভিনিও তার ইনস্টাগ্রামে এটি শেয়ার করেছেন। এর আগে চলতি মাসের শুরু দিকে তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন তৈরি হয়। কিন্তু এবার তারা নিজেই সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেছেন।

এরপর থেকেই ফুটবল ভক্তদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে, ভিনিসিয়ুসের সঙ্গে সম্পর্কে জড়ানো কে এই তরুণী। জানা গেছে, ভিনিসিয়ুসের চেয়ে এক বছরের বড় ফনচেস্কার বয়স ২৫ বছর।
১৯৯৯ সালে আমেরিকাতে জন্মগ্রহণ করেন ভার্জিনিয়া ফনচেস্কা। তার মা ব্রাজিলিয়ান ও বাবা পর্তুগিজ। তার ক্যারিয়ার শুরু হয়েছিল লাইফস্টাইল এবং বিউটি ভিডিও দিয়ে। তারপর প্রসাধনী ব্যবসা এবং কন্টেন্ট তৈরিতেও মনোযোগী হন।
বর্তমানে ব্রাজিলের সোশ্যাল মিডিয়ায় প্রভাবশালীদের মধ্যে একজন তিনি। যার ইনস্টাগ্রাম এবং ইউটিউবে ৪৫ মিলিয়ন ডলারেরও বেশি ফলোয়ার রয়েছে।
ভিনি সঙ্গে সম্পর্ক শুরু করলেও, ২০২১ সালে গায়ক জে ফেলিপের সাথে বিয়ে করেন, তাদের তিনটি সন্তান রয়েছে। এরপর ২০২৫ সালে বিবাহবিচ্ছেদ করেন ফনচেস্কা। এখন ভিনিসিয়ুসের সঙ্গে সম্পর্ক কতদূর এগিয়ে নিতে পারেন এই মডেল সেটাই দেখার বিষয়টি।
সূত্র: ভিএনএক্সপ্রেস
আরটিভি/এসআর




