সম্প্রতি বিশ্ব ফুটবলের সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো দীর্ঘদিনের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বাগদান করেছেন। যদিও বিয়ের তারিখ এখনও ঘোষণা করা হয়নি, আগামী বছর বিশ্বকাপের পর রাজকীয় এক বিয়ের আয়োজন হতে পারে বলেই জানা গেছে।
ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানের সঙ্গে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে রোনালদো নিজের খেলার পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন। বিশেষ করে তিনি জানিয়েছেন, বাগদানের প্রস্তাব দেওয়ার পিছনে তার কনিষ্ঠ দুই সন্তান প্রধান ভূমিকা পালন করেছে। রোনালদো বলেন, দামি আংটি কেনার পর আমার ছোট দুই সন্তান আমাকে বিয়ের প্রস্তাব দিতে অনুরোধ করেছিল।
৪০ বছর বয়সী এই পর্তুগিজ তার প্রেমিকা ও পরিবারের প্রতি গভীর ভালোবাসা ব্যক্ত করে বলেন, জর্জিনা শুধু আমার সন্তানদের মা নয়, তিনি আমার জীবনের ভালোবাসা। এটা সত্যিই সঠিক মুহূর্ত।
রোনালদো ২০২২ সালে যমজ সন্তানের একজনের মরণ নিয়ে ঘটে যাওয়া দুঃখজনক সময়কেও স্মরণ করেন, যা তাদের সম্পর্ককে আরও দৃঢ় করেছে। তিনি বলেন, সেই সময়টা কঠিন ছিল, কিন্তু একই সাথে আমাদের নতুন দৃষ্টিকোণ শিখিয়েছে। আমার মেয়ে, এখন তিন বছর বয়সী, আমাদের পরিবারের রানী, যে আনন্দ নিয়ে আসে।
তিনি জর্জিনাকে ‘অনন্য’ ও ‘পরিবারের জন্য অবিচ্ছেদ্য’ উল্লেখ করে বলেন, তিনি আমার যত্ন নেন, যা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেউ যদি এর উল্টো চায়, আমি সেটা সামলাতে পারব না।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সাক্ষাৎকারের পরবর্তী পর্বে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রয়াত সতীর্থ দিয়োগো জোতার মৃত্যু নিয়ে রোনালদোর মন্তব্য প্রকাশিত হবে।
আরটিভি/এসকে
